shono
Advertisement

ভূত তাড়ানোর নামে বেধড়ক মার গুনিনের, বেঘোরে মৃত্যু পক্ষাঘাতে আক্রান্ত যুবকের

ডিজিটাল যুগেও অন্ধ কুসংস্কার! The post ভূত তাড়ানোর নামে বেধড়ক মার গুনিনের, বেঘোরে মৃত্যু পক্ষাঘাতে আক্রান্ত যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Jun 28, 2018Updated: 07:12 PM Jun 28, 2018

বাবুল হক,মালদহ: বাড়িতে পড়ে গিয়ে হাত ও পা  অসাড়৷ ডাক্তার নয়, গুনিনের দ্বারস্থ পক্ষাঘাতে আক্রান্ত রোগীর পরিবার৷ ‘ভূত তাড়ানো’র নাম চলল বেধড়ক মারধর৷ মালদহে কুসংস্থারের বলি বছর ত্রিশের এক যুবক৷ ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ প্রশাসনিক মহলের তোলপাড়৷ তদন্তের নির্দেশ দিয়েছেন পুরাতন মালদহের বিডিও৷

Advertisement

[ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদে, জখম অন্তত ৪০ জন যাত্রী]

মৃত যুবকের নাম আসাদুল্লা শেখ। বাড়ি পুরাতন মালদহের যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার হালনা মহম্মদপুরে। বৃদ্ধা বাবা-মা, স্ত্রী ও তিন ছেলেমেয়েকে নিয়ে সংসার৷ পরিবারের লোকেরা জানিয়েছেন, গত রবিবার বাড়িতে আমচকাই পড়ে যান আসাদুল্লা৷ এরপরই পক্ষাঘাতে আক্রান্ত হন বছর ত্রিশের ওই যুবক৷ তাঁর বাঁ হাত ও মা অসাড় হয়ে যায়৷ স্বামীকে নিয়ে মালদহের গাজোলে বাপের বাড়িতে চলে যান আসাদুল্লার স্ত্রী৷ তাঁকে স্থানীয় এক গুনিনের কাছে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ পরের দিন আবার আসাদুল্লাকে নিয়ে যাত্রাডাঙার মহম্মদপুরে ফিরে আসেন তাঁর স্ত্রী লাকি বিবি৷ কিন্তু, গুনিন কী আর পক্ষাঘাত সারাতে পারে! শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ফের গুনিনকে খবর দেওয়া হয়৷ মঙ্গলবার সকালে আসাদুল্লা শেখের বাড়ি যান ফজলু রহমান নামে এক গুনিন৷ তিনি নিদান দেন, ওই যুবককে নাকি ভূতে ধরেছে! এরপর ঝাড়ফুঁকের নামে আসাদুল্লার উপর রীতিমতো অত্যাচার চলে৷ বেধড়ক মারে একসময়ে নেতিয়ে পড়েন ওই যুবক৷ পরিস্থিতি বেগতিক বুকে পালিয়ে যান গুনিন ফজলু রহমান৷ আসাদুল্লা শেখের অবস্থা দেখে হুঁশ ফেরে স্থানীয় কয়েকজনের৷ রাতে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে৷ হাসপাতালে মারা যান ওই যুবক৷ এদিকে আবার মোবাইলে গুনিনের কীর্তির ভিডিও করেছিলেন গ্রামবাসীরা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও৷ তোলপাড় প্রশাসনিক মহলে৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুরাতন মালদহের বিডিও নরোত্তম বিশ্বাস৷

[ভিডিও চ্যাটে হস্তমৈথুন অপরিচিত যুবকের, সাইবার সেলের দ্বারস্থ তরুণী]

The post ভূত তাড়ানোর নামে বেধড়ক মার গুনিনের, বেঘোরে মৃত্যু পক্ষাঘাতে আক্রান্ত যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement