shono
Advertisement

চোখের সামনে খুন মা, সন্তানদের বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার মৃতার স্বামী

জমি বিবাদের জেরে খুন৷ The post চোখের সামনে খুন মা, সন্তানদের বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার মৃতার স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Aug 01, 2018Updated: 03:08 PM Aug 01, 2018

বাবুল হক, মালদহ: চোখের সামনে ঘরের দরজা বন্ধ করে মাকে মারধর করতে দেখেছিল ওরা৷ বাবা ঘর থেকে বেরিয়ে আসার পর মায়ের রক্তাক্ত দেহ দেখে কান্নাকাটি করতে শুরু করে দুই খুদে৷ দেরি না করে প্রতিবেশীদের কাছে গিয়ে খুনী বাবার বিরুদ্ধে নালিশ জানায় দুজনে৷ অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে আটক করে পুলিশে খবর দেন প্রতিবেশীদের৷ আপাতত শ্রীঘরই ঠিকানা মালদহের মোথাবাড়ি থানার সাতাল্লাপাড়ার বাসিন্দা সইদুল শেখের৷

Advertisement

[বাসস্ট্যান্ড তৈরি নিয়ে দুই জনপ্রতিনিধির কাজিয়া, প্রকাশ্যে হুমকি কাউন্সিলরের]

বছর দশেক আগেই সইদুল শেখের সঙ্গে বিয়ে হয় হালিমার৷ ব্যবসা করে ভালই উপার্জন করত সইদুল৷ দাম্পত্য জীবনও সুখের ছিল দুজনের৷ দুই ছেলেমেয়েও ছিল সইদুল ও হালিমার৷ কিন্তু গণ্ডগোল তৈরি হয় বছর তিন-চারেক আগে৷ ব্যবসায় লোকসানের পর উপার্জন প্রায় বন্ধ হয়ে যায় সইদুলের৷ বিড়ি বেঁধেই সংসার চালাতেন হালিমা৷ গৃহবধূর সম্বল বলতে ছিল মাত্র দুই-তিন কাঠা জমি৷

[ভারতী ঘোষের দেহরক্ষীর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের, তদন্তে সিআইডি]

প্রতিবেশীদের দাবি, বছর তিন-চারেক ধরে মদের নেশায় বুঁদ হয়ে থাকত সইদুল৷ প্রতিদিনই স্ত্রীকে অত্যাচার করত সে৷ হালিমাকে মারধরের পাশাপাশি খেতেও দিত না সইদুল৷ হালিমার মালিকানাধীন দুই-তিন কাঠা জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য জোর করতে তার স্বামী৷ মঙ্গলবার রাতেও জমিজমা নিয়ে বিবাদ বাঁধে দুজনের৷ ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দেয় সইদুল৷ বচসা চলাকালীন প্রথমে বাঁশ দিয়ে বেধড়ক মারধর ও পরে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে স্ত্রীকে৷

[খারাপ আবহাওয়ার জেরে ফের বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৭ মৎস্যজীবী]

গোটা ঘটনাই বাইরে থেকে শোনে দম্পতির দুই সন্তান৷ বাবা ঘরের দরজা খুললে মাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে শিশুরা৷ স্ত্রীকে খুনের পরই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সইদুল৷ ইতিমধ্যেই প্রতিবেশীদের ডাকাডাকি করতে শুরু করে শিশুরা৷ মুহূর্তের মধ্যেই জড়ো হয়ে যান প্রতিবেশীরা৷ ঘরে ঢুকে হালিমাকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে সইদুলকে ঘিরে ধরেন প্রতিবেশীরা৷ খবর দেওয়া হয় মোথাবাড়ি থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেপ্তার করে সইদুলকে৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়ে বুধবার সকালে মোথাবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ যদিও পুলিশি আশ্বাসে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়৷

The post চোখের সামনে খুন মা, সন্তানদের বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার মৃতার স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement