shono
Advertisement

‘মমতা বাঘিনী, কারচুপি করে ওঁকে ভোটে জিততে হয়নি’

বিজেপিকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি দরাজ শিব সেনা। The post ‘মমতা বাঘিনী, কারচুপি করে ওঁকে ভোটে জিততে হয়নি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:15 PM Nov 05, 2017Updated: 06:46 AM Nov 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় রাজনীতির কুশীলবরা তাঁকে চেনেন অগ্নিকন্যা হিসাবে। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম পর্ব। তাঁর ভূমিকার কথা নতুন করে বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের মানসিকতা কুর্ণিশ এবার শিব সেনার। সদ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান উদ্ধব ঠাকরে। তারপরই জানা গেল মুগ্ধতার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনীর সঙ্গে তুলনা করেছেন উদ্ধব।

Advertisement

[ভিআইপিদের ব্যক্তিগত বিমানের জন্য আম আদমির চূড়ান্ত হয়রানি]

শিব সেনার মুখপাত্র সামনার সম্পাদকীয়র ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর সংগ্রামের কথা। সেখানে উদ্ধব বলেন, কয়েকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিব সেনার মতভেদ থাকতে পারে। তবে তিনি নিজের রাজ্যে কমিউনিস্টদের অপশাসনের অবসান ঘটিয়েছেন। বামপন্থীদের সঙ্গে সবসময় লড়ে যাচ্ছে শিবসেনা। বাঘিনীর মতো তিনি যা করেছেন তা কংগ্রেস বা বিজেপির পক্ষে সম্ভব হয়নি। এখানেই থামেনি তৃণমূল সুপ্রিমোর প্রতি প্রশংসা। বিজেপিকে উদ্দেশ্য করে উদ্ধবের সংযোজন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও ইভিএমে কারচুপি করতে হয়নি। কখনও ভোট কেনার প্রয়োজন হয়নি। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন। ভারত যুক্তরাষ্ট্রীয় কাঠামো হলেও কেন্দ্র নানাভাবে বৈমাতৃসুলভ আচরণ করেছে। উদ্ধবের মন্তব্যে সেই দিকও স্পষ্ট। তিনি জানান, মানুষের ভোটে জিতে আসা সরকারকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। আর্থিক সাহায্য বন্ধ করে দিয়ে উন্নয়ন স্তব্ধ করার চক্রান্ত চলছে। বাংলাকে অবহেলা করলে দেশ এগোতে পারে না। গত বৃহস্পতিবার মমতা ও উদ্ধব মুম্বইয়ের এক হোটেলে বৈঠক করেন। সাধারণত শিব সেনা প্রধানের সঙ্গে বৈঠক করতে হলে অন্য দলের নেতানেত্রীরা মাতোশ্রীতে যান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাসভবন ছেড়ে বেনজিরভাবে হোটেলে বৈঠক করেছিলেন উদ্ধব ঠাকরে। নোট বাতিল, জিএসটি-সহ একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়। সেই বৈঠকের কয়েক দিনের মধ্যে শিব সেনার মুখপত্র মমতা প্রসঙ্গে এমন প্রশংসায় নতুন সমীকরণের গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

[থানায় হামলা চালানোর ছক, জঙ্গিদের গুলিতে শহিদ পুলিশকর্মী]

মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিলেও শরিকে বিজেপির বিরোধী দাঁতনখ ফের বের করেছে সেনা। সামনায় কেন্দ্রের শাসক দলের কাশ্মীর নীতির তীব্র সমালোচনা করা হয়েছে। স্রেফ ক্ষমতার জন্য বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কাশ্মীরে বিজেপি হাত মিলিয়েছে বলে প্রশ্ন তুলেছে সেনা। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশার দায় বিজেপি এড়াতে পারে না বলে জানিয়েছে শিবেসনা।

The post ‘মমতা বাঘিনী, কারচুপি করে ওঁকে ভোটে জিততে হয়নি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার