অরূপ বসাক, মালবাজার: মদ্যপান করে বাড়িতে অশান্তি করছিল দাদা। এর জেরে মদ্যপ দাদাকে গলা কেটে খুনের অভিযোগ উঠল ভাইদের বিরুদ্ধে। যদিও দাদাকে খুনের অভিযোগ অস্বীকার করেছে ভাইরা। যদিও তদন্তের স্বার্থে দু’ভাই-সহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। শনিবার ঘটনাটি ঘটেছে মালবাজারের মেটেলি ব্লকের চালসা চা-বাগানে।
[মোটর পার্টসের আড়ালে নিষিদ্ধ মাদক পাচার, বমাল গ্রেপ্তার ট্রাকচালক]
জানা গিয়েছে, এদিন সকালেই চা-বাগানের খেলাধুরা কুলি লাইন থেকে শেওলাল খেরোয়ারের (৪৮) দেহ উদ্ধার হয়। শুক্রবার রাত ন’টা নাগাদ মদ্যপান করে বাড়ি ফেরেন শেওলাল। বাড়িতে পা দিয়েই অশান্তি শুরু করেন। সেই সময় ভাইদের বেশ কয়েকজনকে মারধর করেন। সেই সময়ই কোনওভাবে পালটা মারধর করে থাকতে পারে ভাইরা। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। মালবাজার মেটেলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই প্রসঙ্গে এসডিপিও দেবাশিস চক্রবর্তী জানান, তদন্ত শুরু হয়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
গত শুক্রবার রাত নটা নাগাদ মদ খেয়ে শেওলাল অশান্তি শুরু করে। ভাই সহ বেশ কয়েকজনকে মারধরও করে। পুলিশের অনুমান সেই সময়ই এই ঘটনা ঘটতে পারে। যদিও পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মালবাজারের এসডিপিও দেবাশিস চক্রবর্তী বলেন, খুনের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগির দোষীরা ধরা পড়বে।
[ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড পাচ্ছেন নাগরাকাটার নার্স, খুশির হাওয়া ডুয়ার্সে]
The post মদ্যপ দাদার গলা কেটে খুনের অভিযোগ ভাইদের বিরুদ্ধে appeared first on Sangbad Pratidin.
