shono
Advertisement

সামান্য ছুঁয়েই বিদায় নিল কালবৈশাখী, আকাশ মেঘলা থাকবে রবিবারও

কিন্তু বৃষ্টির দেখা কি পাবে কলকাতা? The post সামান্য ছুঁয়েই বিদায় নিল কালবৈশাখী, আকাশ মেঘলা থাকবে রবিবারও appeared first on Sangbad Pratidin.
Posted: 07:39 PM Mar 31, 2018Updated: 05:58 PM Jul 02, 2019

রিঙ্কি দাস ভট্টাচার্য: আশা ছিল আসবে। এল, কিন্তু স্থায়ী হল না। সামান্য ছোঁয়া দিয়েই বিদায় নিল কালবৈশাখী। হ্যাঁ, সকাল থেকে হাওয়া দিচ্ছে। আর বেশ জোরেই দিচ্ছে। ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে কয়েক জায়গায়। কিন্তু হাওয়া অফিসের কর্তারা একে কালবৈশাখী বলতে নারাজ। সাধারণত ৪৫ কিলোমিটার বেগে ঝড় যখন এক মিনিট ধরে কোনও নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়। তাকেই কালবৈশাখী আখ্যা দেওয়া হয়। সেখানে শনিবার প্রতি ঘণ্টায় ৫২ কিলোমিটার বাতাস প্রবাহিত হয়েছে। তবে তা মিনিট খানেকও স্থায়ী হয়নি। ফলে হাওয়া যতোই জোরে বয়ে যাক তাকে কালবৈশাখী বলতে নারাজ আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা।

Advertisement

[এটাই বাংলা, হনুমান জয়ন্তীর ব়্যালিতে জল হাতে এগিয়ে এলেন ফিরোজরা]

এদিন শহরের কয়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। তবে একাধিক জেলায় বৃষ্টি ভালই হয়েছে। রাতের দিকে দুই মেদিনীপুর ও হাওড়ায় বৃষ্টি হতে পারে বলেও জানা যাচ্ছে। অবশ্য শহরে বৃষ্টি তেমনভাবে না হলেও ঠান্ডা হাওয়ার দৌলতে তাপমাত্রা অনেকটাই কমেছে। স্বাভাবিকের থেকে প্রায় চার ডিগ্রি কমে গিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবারও দিনভর আকাশ মেঘলা থাকবে। বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস।

[রাজ্যে তিন দফায় পঞ্চায়েত নির্বাচন, ভোট শুরু ১ মে]

জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের আকাশে ঘূর্ণাবর্তের জন্ম হয়েছে। যা উত্তর বিহার থেকে যাত্রা শুরু করে অসম হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর তার প্রভাবেই রাজ্যের আকাশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। অনেক জায়গাতে শিলাবৃষ্টিও হয়েছে। এমন আবহাওয়া আগামী কয়েকদিন চলবে বলেই মনে করা হচ্ছে। তবে হাওয়ার কারণে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। কয়েক জায়গায় নামমাত্র বৃষ্টি হতে পারে। অবশ্য তাতে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেই মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।

ছবি: অরিজিৎ সাহা

[সরকারি বাসে উঠে ভাড়া আদায়, সিউড়িতে হাতেনাতে ধৃত নকল কন্ডাক্টর]

The post সামান্য ছুঁয়েই বিদায় নিল কালবৈশাখী, আকাশ মেঘলা থাকবে রবিবারও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার