shono
Advertisement
Agnimitra Paul

'থিমের নামে প্রতিমায় বিকৃতি নয়!' মণ্ডপের পবিত্রতা রক্ষার আবেদন অগ্নিমিত্রার, অনুদান নিয়ে কী জানালেন?

উৎসবের এই সুন্দর আবহেই থিম পুজো ও মণ্ডপের নিয়মাবলি নিয়ে এক সংবেদনশীল বার্তা দেন পুর ও নগরন্নয়ন মন্ত্রী।
Published By: Jaba SenPosted: 04:23 PM Aug 30, 2026Updated: 04:23 PM Aug 30, 2026

আসানসোল শহরের বার্ণপুরের এক দুর্গাপুজো কমিটির খুঁটিপুজোকে কেন্দ্র করে শুরু উৎসবের আবহ। নিজের হাতে ঢাক বাজিয়ে দুর্গাপুজো মণ্ডপের পবিত্রতা বজায় রাখার বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর ঢাকের বোলে মেতে উঠে আনন্দে নৃত্য পরিবেশন করেন কমিটির মহিলা সদস্যরা। এদিন দুর্গাপুজোর খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি স্পষ্ট করে দেন, থিমের নামে মাতৃপ্রতিমায় বিকৃতি যেন না হয়। এর পাশাপাশি আমিষ-নিরামিষ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতেও জল ঢালেন মন্ত্রী। তিনি স্পষ্ট করে দেন, বিশ্ব হিন্দু পরিষদের কথাকে বিকৃত করা হয়েছে। দুর্গাপুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার ব্যাপারেও মুখ খোলেন মন্ত্রী।

Advertisement

​উৎসবের এই সুন্দর আবহেই থিম পুজো ও মণ্ডপের নিয়মাবলি নিয়ে এক সংবেদনশীল বার্তা দেন পুর ও নগরন্নয়ন মন্ত্রী। তিনি জানান, বাঙালির খাদ্যাভ্যাসে কোনও বাধানিষেধ নেই। কিন্তু মণ্ডপের ভিতরে যেন আমিষ খাবার নিয়ে প্রবেশ করা না হয়। সেখানকার পবিত্রতা যেন বজায় থাকে। মণ্ডপের বাইরে আমিষ খাবারে কোনও সমস্যা নেই। থিমের নামে জুতো-চটি ব্যবহার করাও উচিত নয়। এছাড়াও তাঁর আবেদন, মাতৃপ্রতিমার চিরাচরিত রূপ যেন বিকৃত না হয়। থিমের নামে মায়ের মুখ, সাজসজ্জা বিকৃত করা যাবে না। এ বিষয়ে সতর্ক থেকে এক ‘নির্মল ও পবিত্র পুজো’ উদযাপনের বিনীত আর্জি জানান তিনি।

​দুর্গাপুজোর সরকারি অনুদান প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের সিদ্ধান্তই তাঁর সিদ্ধান্ত। পুজোর উদ্যোক্তারাও অবশ্য অনুদান নিয়ে সরকারি যে কোনও সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত। উৎসবে মাতোয়ারা হওয়ার সঙ্গেই এলাকার রাস্তা, নিকাশি ও পানীয় জলের মতো নাগরিক সুবিধাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গোটা শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দেন পুরমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement