shono
Advertisement

Breaking News

Annapurna Yojana

অন্নপূর্ণার আবেদনে অনলাইনে তথ্য গোপন! যাচাইয়ের পর বাদ পড়বেন কারা? জানালেন মন্ত্রী

এই অবস্থায় অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রায়।
Published By: Arpita MondalPosted: 08:11 PM Jul 16, 2026Updated: 08:49 PM Jul 16, 2026

চলতি মাসের ১ তারিখ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এসবের মাঝেই অনেকের ফর্ম রিজেকটেডও হচ্ছে। শুধু তাই নয়, এমন অনেক উপভোক্তা আছেন, যাঁরা এই সরকারি ভাতার উপযুক্ত না হয়েও পাচ্ছেন সুবিধা। এই অবস্থায় অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রায়।

Advertisement

রথের দিন কোচবিহারে একটি খুঁটিপজোর মঞ্চ থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে যোগ্য উপভোক্তাদের আশ্বস্ত করেন মন্ত্রী। তিনি বলেন, "আমাদের সরকারের বয়স দু'মাস। একটু সময় দিন। যাঁরা যোগ্য, তাঁরা সরকারের সহযোগিতা পাবেন। অনলাইন-অফলাইনে অনেকে ভুল করেছেন। অনেকে আবার দু'জায়গাতেই ফর্ম ফিলআপ করেছেন। যোগ্য মা-বোনেরা অন্নপূর্ণার টাকা পাবেন।" কিন্তু কাদের জন্য অন্নপূর্ণা যোজনার দরজা বন্ধ হবে চিরতরে, তাও বলে দিলেন মন্ত্রী।

মন্ত্রী মালতি রাভা রায়ের সাফ কথা, "যাঁরা যোগ্য নন, তাঁরাও অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন। সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তাঁরা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন, তাঁরাও বাদ যাবেন।"

মন্ত্রী মালতি রাভা রায়ের সাফ কথা, "যাঁরা যোগ্য নন, তাঁরাও অনেকে অনলাইনে তথ্য গোপন করেছেন। সেটাও কিন্তু যাচাই হচ্ছে। তাঁরা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না আসেন, তাঁরাও বাদ যাবেন।" আগেই রাজ্যে পুর ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "অন্নপূর্ণা যোজনার টাকা বণ্টনের আগে ও পরে তথ্য যাচাই প্রক্রিয়া গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা শুধু যোগ্য আবেদনকারীদের পাঠানো হবে। সেক্ষেত্রে নথিতে যদি অসঙ্গতি থাকে তাহলে কিছু নাম বাদ পড়বে।" জানা গিয়েছে যাচাই করার জন্য অনেক জায়গায় বাড়ি বাড়ি যাচ্ছেন কর্মীরা। যাঁদের আবেদন আগে বাতিল হয়েছিল বা নথিতে সমস্যা ধরা পড়েছিল, তাঁদের তথ্য নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement