shono
Advertisement
Kalyani

প্রেমের সম্পর্কে 'জটিলতা', ভিডিও কল চলাকালীনই কল্যাণীতে আত্মঘাতী নাবালিকা!

ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 11:27 AM Jun 20, 2026Updated: 12:40 PM Jun 20, 2026

প্রেমের সম্পর্কে জটিলতা! প্রেমিকের সঙ্গে ভিডিও কল চলাকালীনই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নাবালিকা। পরিবারের দাবি, অপমান ও মানসিক অত্যাচারের জেরেই আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পরিবারের আরও দাবি, নাবালিকার পাশেই তার মোবাইলে ভিডিও কল অন ছিল। সদস্যদের অভিযোগ, ভিডিও কলের অপরপ্রান্তে ছিল অভিযুক্ত যুবক। নাবালিকার পরিবার যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা কল্যাণী (Kalyani) পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকার বাসিন্দা। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ সিঁড়িঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পারেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর যায় কল্যাণী থানায়। পুলিশ নাবালিকাকে উদ্ধার করে জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কেন আত্মহত্যা? পরিবার জানিয়েছে, কল্যাণীর কাঁঠালতলা এলাকার এক যুবকের সঙ্গে নেহার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার বিকেলে ওই যুবক নেহাকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপমান করে বলে অভিযোগ। আগে নাবালিকাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ তুলেছে পরিবারের। সেই অপমান সহ্য করতে না পেরে নাবালিকা আত্মঘাতী হয়েছে বলেই অনুমান।

পরিবার জানিয়েছে, নাবালিকা যেখানে আত্মঘাতী হয়েছে তার ঠিক নিচেই পড়েছিল মোবাইল। তাতে ভিডিও কল অন ছিল। সদস্যদের দাবি, ভিডিও কলের অপরপ্রান্তে ছিলেন অভিযুক্ত যুবক। নাবালিকার পরিবার যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। ভিডিও কলের সূত্র ধরে তদন্তে নেমেছে পুলিশ। নাবালিকার সঙ্গে ভিডিও কলে কে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement