shono
Advertisement

Breaking News

মিষ্টির লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে তুলে এনে ধর্ষণ

কঠোর আইনেও ধর্ষণ কমার কোনও লক্ষণ নেই। The post মিষ্টির লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে তুলে এনে ধর্ষণ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:17 PM Apr 25, 2018Updated: 05:43 PM Oct 27, 2018

নন্দন দত্ত, সিউড়ি: দেশ থেকে রাজ্য- ধর্ষণের বিরাম নেই। উন্নাও-কাঠুয়া থেকে সিউড়ি- নারী নির্যাতনের কম্পাস ঘুরছেই। একদিকে ধর্ষণের কড়া শাস্তির নিদান দেওয়া হচ্ছে। অন্যদিকে আইনকে প্রায় বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার এক বাড়ির মালিকের লালসার শিকার হল বছর ছয়েকের নাবালিকা। মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে এনে ধর্ষণ করা হল তাকে।

Advertisement

[  সিউড়িতে শেখ দিলদার খুনে গ্রেপ্তার ৪ বিজেপি কর্মী ]

ঘটনা সিউড়ির লালকুঠি পাড়ায়। নির্যাতিতার বয়স মোটে ছয় বছর। জানা যাচ্ছে, গত বুধবার দুপুরে বাড়ির মলিকই তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। বাচ্চাটিকে মিষ্টির লোভ দেখানো হয়। বাড়ির মালিক চেনা লোক হওয়ায় সেও পরিচিতের বাড়ি যেতে দ্বিধা করেনি। কিন্তু সেখানেই নির্যাতনের শিকার হয় শিশুটি। অভিযোগ, দুপুরে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন চালায় বাড়ির মালিক।

[  আত্রেয়ী নদীতে ভেসে উঠল পুলিশকর্মীর মৃতদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা ]

শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মূল অভিযুক্ত নাজিবুদ্দিন ওরফে খোকন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালতে তোলা হলে হলে অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার শিশুটির গোপন জবানবন্দি নেওয়া হবে। তার সঙ্গে ঠিক কী হয়েছিল শিশুটির মুখ থেকেই শোনা হবে।

[  ডাইনি সন্দেহে একই পরিবারের দু’জনকে খুন, তদন্তে বাধা পুলিশকে ]

ইতিমধ্যেই নাবালিকা ধর্ষণে কঠোর হয়েছে দেশের আইন। ১২ বছরের কম বয়সিদের ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের নিদান দেওযা হয়েছে। নয়া অর্ডিন্যান্সে সইও করেছেন রাষ্ট্রপতি। এছাড়া পকসো আইন ও অন্যান্য ক্ষেত্রেও বেশ কিছু বদল এসেছে। ন্যূনতম সাজার মেয়াদও বাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও আইনের ভয় যে ধর্ষণ কমাতে অপারগ তা যেন একের পর এক ঘটনাতেই প্রমাণ হচ্ছে।

[  গলায় ফাঁস লাগানোর ছবি স্ত্রীকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আত্মঘাতী স্বামী ]

The post মিষ্টির লোভ দেখিয়ে নাবালিকাকে বাড়িতে তুলে এনে ধর্ষণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার