shono
Advertisement
Durgapur

তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার, সামাল দিতে লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের, দুর্গাপুরে ধুন্ধুমার

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিবারকে নিয়ে দীর্ঘদিন এলাকা ছেড়ে ছিলেন ওই প্রাক্তন কাউন্সিলর। রবিবার রাতে তিনি ফের এলাকায় ফিরেছেন বলে দাবি স্থানীয়দের।
Published By: Arpita MondalPosted: 10:15 AM Aug 24, 2026Updated: 02:16 PM Aug 24, 2026

রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই রে রে করে উঠল জনতা! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরে পিছনে ছুটল গোটা গ্রাম। চলল বাড়ি ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ ও ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। রবিবার গভীর রাতে দুর্গাপুরের (Durgapur) ৩৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা।

Advertisement

দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা শশাঙ্ক শেখর মণ্ডল এবং তাঁর দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় দাপট ও অত্যাচারের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে তুমুল উত্তেজনা। পুলিশের সামনেই তাঁকে তাড়া করার অভিযোগ। ভাঙচুর করা হল বাড়িঘর ও আসবাবপত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটালো পুলিশ। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা শশাঙ্ক শেখর মণ্ডল এবং তাঁর দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় দাপট ও অত্যাচারের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিবারকে নিয়ে দীর্ঘদিন এলাকা ছেড়ে ছিলেন ওই প্রাক্তন কাউন্সিলর। রবিবার রাতে বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুইয়ের আশ্বাসে তিনি ফের এলাকায় ফিরেছেন বলে দাবি স্থানীয়দের। আর তাঁকে এলাকায় ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দাদের একাংশ।

তাঁদের অভিযোগ, একসময় তাঁদের প্রভাবের কারণে এলাকার মানুষ ভয়ে মুখ খুলতে পারতেন না। নানা কারণে আতঙ্কের মধ্যে থাকতে হত বাসিন্দাদের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিবারকে নিয়ে দীর্ঘদিন এলাকা ছেড়ে ছিলেন ওই প্রাক্তন কাউন্সিলর। রবিবার রাতে বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুইয়ের আশ্বাসে তিনি ফের এলাকায় ফিরেছেন বলে দাবি স্থানীয়দের। আর তাঁকে এলাকায় ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দাদের একাংশ।অভিযোগ, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের উপস্থিতিতেই প্রাক্তন কাউন্সিলরকে তাড়া করেন কয়েকজন। তাঁকে এলাকা ছেড়ে চলে যাওয়ার দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। 

জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ছবি: সনাতন গরাই।

প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। ঘরের আসবাবপত্রও ভাঙচুর করা হয় বলে দাবি।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেলও ছোড়া হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার জেরে ডিপিএল কলোনি এলাকায় রাতভর থমথমে পরিস্থিতি ছিল। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কী কারণে এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হল, কারা বাড়িঘরে ভাঙচুর চালাল এবং পুলিশের তরফে কী পদক্ষেপ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement