shono
Advertisement

মনের জলছবিতে মাতৃরূপ এবার শিবমন্দিরের পুজোয়

সৃজনে শিল্পীদ্বয় বাপ্পা হালদার ও সুকান্ত দাস। The post মনের জলছবিতে মাতৃরূপ এবার শিবমন্দিরের পুজোয় appeared first on Sangbad Pratidin.
Posted: 03:57 PM Sep 21, 2017Updated: 01:45 PM Sep 28, 2019

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ এবার পড়ুন শিবমন্দিরের পুজো প্রস্তুতি৷

Advertisement

শুভময় মণ্ডল: প্রতিচ্ছবি। মানবজীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বাহ্যিক হোক বা মনের কল্পনাই হোক। কাল্পনিক প্রতিচ্ছবিকেই এবার বাস্তবিকতার আঙিনায় পেশ করতে চলেছে শিবমন্দির সর্বজনীনের। পোশাকি নাম- মনের জলছবি। ৮১তম বর্ষে পদার্পণ করে দক্ষিণের এই ক্রাউড পুলার পুজোর থিম ভাবনা প্রতিচ্ছবিকে কেন্দ্রে করেই। সৃজনে শিল্পীদ্বয় বাপ্পা হালদার ও সুকান্ত দাস।

পুজোর শহরে শিবমন্দির পুজো কমিটির আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। শহরের পুজোর ইতিহাসে হেভিওয়েট নাম শিবমন্দির বিগত বছরে একের পর এক থিম ভাবনার জন্ম দিয়েছে। অনেকটা ব্লকবাস্টার ছবির মতো। এবারও তার অন্যথা হবে না বলে মনে করছেন উদ্যোক্তারা। পঞ্জিকা মতে এবছর দেবীর নৌকায় আগমন। তাই প্রতিচ্ছবিকেই ভাবনা হিসাবে বেছে নিয়েছে শিল্পীদ্বয়। প্রতিচ্ছবি ও নৌকায় মায়ের আগমনের সংমিশ্রণ দেখা যাবে মণ্ডপসজ্জায়। তার জন্য তৈরি করা হয়েছে ৫৫ ফুটের বিশাল এক নৌকা। সেই নৌকা হুগলির বলাগড়ের শিল্পীরা তৈরি করেছেন। সেই নৌকার উপর দাঁড়িয়েই প্রতিমা দর্শন করতে হবে। প্রতিমাতেও রয়েছে চমক। শিল্পীদ্বয়ের ভাবনায় শহরের পুজোর ইতিহাসে প্রথম প্রতিমার প্রতিচ্ছবি দেখা যাবে। ভাসমান নৌকায় প্রতিমা এবং তার ঠিক নিচে আরও একটি উলটো প্রতিমা। দেখে মনে হবে প্রতিমার প্রতিবিম্ব।

নৌকায় যেহেতু দেবীর আগমন তাই মণ্ডপসজ্জায় মাঝি-মাল্লাদের জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝিদের ব্যবহৃত নৌকা, জাল, বাঁশের বাগ এবং প্রতিফলনের ক্ষেত্রে আয়নার ব্যবহার চোখে পড়বে। গর্ভগৃহেও একটা আলো-আঁধারি পরিবেশ থাকবে। আলোর দায়িত্বে রয়েছেন প্রখ্যাত শিল্পী প্রেমেন্দু বিকাশ চাকী। আবহ সংগীতের দায়িত্বে রয়েছেন পণ্ডিত মল্লার ঘোষ। গতবছর শিল্পী বিমল সামন্তর সৃজনে কাঠের মণ্ডপ সবার নজর কেড়েছিল। বহু পুরস্কারও জুটেছিল শিবমন্দিরের। এবারের মনের জলছবি দর্শনার্থীদের মনে কতটা দাগ কাটে এখন সেটাই দেখার।

পুজোর প্রস্তুতি দেখুন এই ভিডিওয়-

The post মনের জলছবিতে মাতৃরূপ এবার শিবমন্দিরের পুজোয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার