shono
Advertisement

বঙ্গে ঢুকল বর্ষা, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। The post বঙ্গে ঢুকল বর্ষা, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.
Posted: 06:48 PM Jun 12, 2017Updated: 01:24 PM Jun 12, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাটাপ্পা কেন বাহুবলীকে মারল? এই প্রশ্নের মতোই আরেকটি প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব হয়ে পড়েছিলেন কলকাতাবাসী। বঙ্গে কবে আসছে বর্ষা? অবশেষে মিলল উত্তর। প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলায় ঢুকে পড়ল বর্ষা।

Advertisement

[রাজ্যে উদ্ধার ৪০ কোটি টাকার বিরল অষ্টধাতুর মূর্তি]

বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সোমবার ঢুকে পড়ল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। রবিবারের বৃষ্টির পর সোমবারও উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজেছে। ফলে তাপমাত্রা কমে ভ্যাপসা গরম দূর হয়েছে অনেকটাই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এদিন নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় বৃষ্টি হয়েছে। দুপুরে বৃষ্টিতে ভিজল তিলোত্তমাও। আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের মোট পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানাল হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। বাদ পড়বে না কলকাতাও। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি
সেলসিয়াস। এবং সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

পূর্বাভাস আগেই ছিল যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর শাখা বঙ্গে ঢুকতে পারে। সেই পূর্বাভাসই অবশেষে সত্যি হল এদিন। বাংলার পাশাপাশি বর্ষা পা রেখেছে ওড়িশা, ছত্তিশগড়, গুজরাট ও মুম্বইয়েও।

[গঙ্গা নিয়ে ছেলেখেলা? হতে পারে ৭ বছরের জেল, ১০০ কোটি টাকা জরিমানা]

The post বঙ্গে ঢুকল বর্ষা, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার