shono
Advertisement

ফের স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়, ম্যালে পর্যটকদের ভিড়

খুলেছে দোকান-পাট The post ফের স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়, ম্যালে পর্যটকদের ভিড় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Jun 10, 2017Updated: 08:15 AM Jun 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  অশান্তির কালো মেঘ সরিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়৷ শনিবার সকাল থেকে খুলতে শুরু করেছে দোকান-পাট৷ দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় চোখে পড়েছে পর্যটকদের ভিড়৷ উত্তরকন্যা থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুপুরে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা৷ এদিকে এদিন পাহাড়ে বৈঠকে বসবেন গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্যরা৷ দার্জিলিংয়ে তৈরি হওয়া পরিস্থিতিতে মোর্চা জিটিএ থাকবে কিনা, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে৷

Advertisement

[ম্যাল থেকে হাসপাতাল, মমতার তৎপরতায় ছন্দে ফিরছে পাহাড়]

পাহাড়ে মিরিক পুরসভা তৃণমূলের দখলে আসার পর থেকে অস্বস্তিতে ছিল মোর্চা৷ এরপর রাজ্যে বাংলা ভাষাকে আবশ্যিক করে দেন মুখ্যমন্ত্রী৷ তাতে অসন্তোষ আরও বাড়ে৷ যদিও এ নিয়ে মোর্চার জলঘোলা করার আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, পাহাড়ে বাংলা ভাষা আবশ্যিক নয়, ঐচ্ছিক৷ তবে এ রাজ্যে থাকতে গেলে পাহাড়ের মানুষকেও বাংলা শিখতে হবে৷ এ নিয়েও চাপা ক্ষোভ ছিল৷ বৃহস্পতিবার দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের দিনই ব্যাপক বিক্ষোভের কর্মসূচি নেয় গোর্খা জনমুক্তি মোর্চা৷ মোর্চার সেই বিক্ষোভকে কেন্দ্র করে অগ্গিগর্ভ হয়ে ওঠে পাহাড়৷ পরিস্থিতি এমন উন্মত্ত অবস্থায় পৌঁছয় যে সরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত সেনা নামাতে বাধ্য হয় রাজ্য৷ ঘটনার প্রতিবাদে শুক্রবার পাহাড়ে বারো ঘণ্টা বনধের ডাক দেয় মোর্চা৷

[দার্জিলিংয়ে আটকে পড়া পর্যটকদের শহরে ফেরাতে বিনামূল্যে বাসের ব্যবস্থা মমতার]

ভরা পর্যটন মরশুমের মোর্চার বিক্ষোভে জেরে পাহাড়ে আটকে পড়েন বহু পর্যটক৷ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসা মন্ত্রী ও আমলাদের তড়িঘড়ি শিলিগুড়িতে পাঠিয়ে দেওয়া হলেও, পাহাড়ে থেকে যান মুখ্যমন্ত্রী৷ মোর্চার ডাকা বনধে স্তব্ধ পাহাড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে শুক্রবার রাস্তায় নামেন তিনি৷ দার্জিলিং থেকে পর্যটকদের ফিরিয়ে আনতে নিখরচায় বাসের ব্যবস্থা করে সরকার৷ পাহাড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিযে দেখতে জাভেদ শামিম-সহ তিন আইপিএস অফিসারকে নিয়ে গঠন করা হয় বিশেষ কমিটি৷ খোলা হয় হেল্পলাইন৷

[মোর্চা তাণ্ডবে ধস পর্যটনে, একদিনেই বুকিং বাতিল ৩০ শতাংশ]

তবে শনিবার সকাল থেকে পাহাড়ের পরিস্থিতি  অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে৷ মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পর ফের দার্জিলিংয়ের পথে সফর শুরু করেছেন পর্যটকরা৷ জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে ইতিমধ্যে পর্যটকদের নিয়ে আটটি বাস পাহাড়ে রওনা দিয়েছে৷

The post ফের স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়, ম্যালে পর্যটকদের ভিড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার