shono
Advertisement

Breaking News

Murshidabad

মুর্শিদাবাদে মূক-বধির ছেলেকে কীটনাশক খাইয়ে 'আত্মঘাতী' মা, মানসিক বিষাদের করুণ পরিণতি!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মা ও ছেলের নাম অভিজিৎ রায় ও দোলন রায়। তাঁরা কান্দি থানার মাধুনিয়া গ্রামের বাসিন্দা। ২৬ বছর বয়সি অভিজিৎ মুখ ও বধির। মা দোলন রায় পরিচারিকার কাজ করতেন।
Published By: Subhankar PatraPosted: 05:11 PM Feb 27, 2026Updated: 07:08 PM Feb 27, 2026

মানসিক অবসাদ ও আর্থিক অনটনে চরম সিদ্ধান্ত! ছেলেকে কীটনাশক খাইয়ে, আত্মহত্যা মার। দু'জনেরই মৃত্যু হয়েছে। শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) কান্দিতে। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনায় হতবাক প্রতিবেশীরা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মা-ছেলের নাম অভিজিৎ রায় ও দোলন রায়। তাঁরা কান্দি থানার মাধুনিয়া গ্রামের বাসিন্দা। ২৬ বছর বয়সি অভিজিৎ মূক ও বধির। মা দোলন রায় পরিচারিকার কাজ করতেন। বাড়িতে আর কেউ নেই। তাঁরা দু'জনে একে অপরের ভরসা ছিলেন। তাঁদের সংসারে আর্থিক অনটন লেগেই ছিল। এ দিকে ছেলে বিশেষভাবে সক্ষম হওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতেন দোলনদেবী। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে নিজের ঘরে ছেলেকে কীটনাশক খাইয়ে নিজেও তা পান করেন।

দীর্ঘক্ষণ বাড়ি থেকে তাঁদের সাড়া না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁদের যন্ত্রণায় কাতরাতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দোলনদেবীকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিজিৎ ছিলেন কান্দি মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর অবস্থা খারাপ হয়, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা। স্থানীয় এক যুবক বলেন, "এই ঘটনায় আমরা সকলে হতবাক। ওদের বাড়িতে কেউ নেই। আমরা প্রতিবেশীরাই হাসপাতালে নিয়ে আসি। তারপরই দু'জনের মৃত্যু হয়। হৃদয় বিদারক ঘটনা।" জানা গিয়েছে, প্রতিবেশীরাই দেহ সৎকারের ব্যবস্থা করছেন। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement