shono
Advertisement

Breaking News

Nandigram

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন

মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর।
Published By: Sucheta SenguptaPosted: 09:59 AM Sep 15, 2026Updated: 12:39 PM Sep 15, 2026

জল্পনার অবসান। মুখ্যমন্ত্রীর ছেড়ে আসা গড় নন্দীগ্রামে লড়ছেন তাঁরই নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। মঙ্গলবার এই মর্মে প্রার্থীর নাম ঘোষণা করেছে দিল্লির বিজেপি নেতৃত্ব। রেজিনগর থেকে বিজেপির হয়ে লড়ছেন শাখারভ সরকার।  আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কথা হাসিরানি দেবীর। মনোনয়নে থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছেলেকে নিয়ে শোকের মাঝেও প্রার্থী হয়ে খুশি হাসিরানি রথ। মঙ্গলবার সকালে সুখবর পেয়ে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিয়েছেন তিনি। আত্মবিশ্বাসের সুরে জানাচ্ছেন, তাঁকে দল ভরসা করেছে, সংগঠন সঙ্গে রয়েছে, জিতবেনই।

Advertisement

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির রথ, নিজস্ব ছবি

মঙ্গলবার সেসব জল্পনার অবসান ঘটল। জানা গেল, হাসিরানি রথই নন্দীগ্রাম উপনির্বাচনে লড়বেন বিজেপি প্রার্থী হয়ে। এই খবর জানতে পেরে তিনি রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দেন। ঘনিষ্ঠ মহলে জানান, তাঁকে প্রার্থী করায় দলকে ধন্যবাদ। সংগঠন তাঁর সঙ্গে আছে, বড় ব্যবধানে জিতবেন। হাসিরানি ১৯৮৮ সাল থেকে রাজনীতি করেন। পঞ্চায়েতে অন্তত ৫ বার জনপ্রতিনিধি ছিলেন তিনি।

নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দিলেন হাসিরানি রথ, নিজস্ব ছবি

ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর - জোড়া আসনে জেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি হাতে রেখে ছেড়ে এসেছিলেন নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিরোধী দলনেতা হয়েছিলেন। ছাব্বিশে নিজের চেনা গড় তিনি ছেড়ে এলেও মনে করা হচ্ছিল, ঘনিষ্ঠ কাউকে এই আসন থেকে ভোটে জিতিয়ে আনতে পারে বিজেপি। সেইমতো চারজনের নাম নিয়ে জল্পনা ছিল। শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পাল, প্রলয় পাল, অঞ্জন ভারতী প্রার্থী হওয়ার লড়াইয়ে থাকলেও সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা দিয়েছিল মুখ্যমন্ত্রীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের। তিনি নিজেও জানিয়েছিলেন, পরিবারের 'অভিভাবক' শুভেন্দু অধিকারী চাইলে তিনি প্রার্থী হতে রাজি।

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

মঙ্গলবার সেসব জল্পনার অবসান ঘটল। বিজেপির ঘোষিত তালিকা থেকে জানা গেল, হাসিরানি রথই নন্দীগ্রাম উপনির্বাচনে লড়বেন বিজেপি প্রার্থী হয়ে। এই খবর জানতে পেরে তিনি রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দেন। সঙ্গে ছিলেন সেচ মন্ত্রী অরূপ কুমার দাস,নন্দীগ্রামের বিজেপি নেতা মেঘনাদ পাল-সহ একাধিক নেতৃত্ব। ঘনিষ্ঠ মহলে জানান, তাঁকে ভরসা করে প্রার্থী হিসেবে নির্বাচিত করায় দলকে ধন্যবাদ। সংগঠন তাঁর সঙ্গে আছে, বড় ব্যবধানে জিতবেন। হাসিরানি ১৯৮৮ সাল থেকে রাজনীতি করেন। পঞ্চায়েতে অন্তত ৫ বার জনপ্রতিনিধি ছিলেন তিনি। জানা গিয়েছে, আজই হাসিরানি রথ মনোনয়ন জমা দেবেন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হলদিয়ার কদমতলায় সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচি শেষে কদমতলা থেকে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রায় দু’কিলোমিটার পদযাত্রা করে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে পৌঁছবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement