shono
Advertisement

Breaking News

সিরাজদৌল্লার মৃত্যুদিনে তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের দাবি

নতুন বিশ্ববিদ্যালয় গড়া হলে তা সিরাজদৌল্লার নামে রাখার দাবি The post সিরাজদৌল্লার মৃত্যুদিনে তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের দাবি appeared first on Sangbad Pratidin.
Posted: 07:33 PM Jul 04, 2016Updated: 02:03 PM Jul 04, 2016

নিজস্ব সংবাদদাতা: তাঁর স্মৃতিতে গড়ে ওঠেনি প্রায় কিছুই৷ তাঁর সঠিক মূল্যায়ন কি হয়েছে? তিনি শুধু রয়ে গিয়েছেন ইতিহাসের পাতায়৷ তিনি বাংলা-বিহার-ওড়িশার শেষ সম্রাট সিরাজদৌল্লা৷ নবাব সিরাজদৌল্লা৷ ১৭৫৭ সালে পলাশির যুদ্ধের কথা অনেকেই জানে৷ কিন্তু ক’জন জানে ওই বছরের ২ জুলাই চিরনিদ্রায় চলে গিয়েছিলেন নবাব সিরাজদৌল্লা৷

Advertisement

এবার অন্তত নবাবের ২৬০তম মৃত্যুদিন বেশ গোছানোভাবেই পালিত হল৷ খোশবাগে তাঁর সমাধিতে মাল্যদান করা হল৷ এই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন ওপার বাংলার মানুষও৷ প্রতি বছরই সিরাজের মৃত্যুদিন পালন করা হয়ে অগোছালোভাবে৷ এবার প্রথম সংগঠিতভাবে মৃত্যুদিন পালন করা হল৷ এর জন্য এবার একটি স্মরণ সমিতি গঠন করা হয়৷ এই সমিতির চেয়ারম্যান হন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান বিপ্লব চক্রবর্তী৷ বাংলার শেষ নবাবকে নিয়ে একটি গ্রন্থও প্রকাশ করেন বাংলাদেশের চিত্র পরিচালক সৈয়দ হাসান ইমাম৷ সিরাজের দেশপ্রেম, নির্ভিকতা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ মহম্মদ আলি৷ স্মরণসভায় সিরাজের নামে রাস্তা ও স্মারক তৈরির দাবি করা হয়৷ এছাড়া জেলায় নতুন বিশ্ববিদ্যালয় গড়া হলে তা সিরাজদৌল্লার নামে রাখারও দাবি করা হয়৷

The post সিরাজদৌল্লার মৃত্যুদিনে তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের দাবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement