shono
Advertisement
Kalyani

একাধিক তরুণীর প্রতি আসক্ত প্রেমিক! সম্পর্কের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত প্রেমিকার

তরুণীর প্রেমিকের বাবা-মাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
Published By: Tiyasha SarkarPosted: 03:49 PM May 07, 2026Updated: 05:01 PM May 07, 2026

একাধিক তরুণীর প্রতি আসক্ত প্রেমিক। তা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল যুগলের মধ্যে। যার পরিণতি হল ভয়ংকর। বৃহস্পতিবার সকালে ঘর থেকে উদ্ধার হল প্রেমিকার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী থানার কল্যাণী পুরসভার ১ নম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনাথ কলোনি এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন তরুণী। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

জানা যাচ্ছে, মৃতার নাম সুপ্রিয়া সরকার। তাঁর বয়স ২০ বছর। কল্যাণী পুরসভার ১ নম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনাথ কলোনি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই পরিবেশ বিদ্যালয়ের পড়ুয়া সৌমজিৎ দাস নামে এক যুবকের সঙ্গে সুপ্রিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সৌমজিতের বাড়ি কল্যাণী থানার কল্যাণী হাউজিং কলোনিতে। অভিযোগ, সৌমজিত একাধিক মেয়ের সঙ্গে মেলামেশা করত। যা কোনওভাবেই মেনে নিতে পারছিলেন না সুপ্রিয়া। এ নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত। পরিবারের বক্তব্য, বহুবার বোঝানোর চেষ্টা করলেও সুপ্রিয়া এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেননি।

বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিচের ঘরে ঘুমিয়ে ছিলেন সুপ্রিয়া। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও তাঁর সাড়া পাননি। একটা সময়ের পর দরজা ভেঙে ঘরে ঢোকেন পরিবারের সদস্যরা। দেখা যায়, সুপ্রিয়ার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কলেজ অফ মেডিসিন এন্ড জেএনএম হাসপাতালএ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযুক্তের মা ও বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার