shono
Advertisement

নারদ কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি সৌগত, তলব শুভেন্দুকেও

নথি নিয়ে নিজাম প্যালেসে হাজির বর্ষীয়ান তৃণমূল নেতা। The post নারদ কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি সৌগত, তলব শুভেন্দুকেও appeared first on Sangbad Pratidin.
Posted: 03:23 PM Sep 06, 2017Updated: 09:59 AM Sep 06, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নারদ কাণ্ডে এবার তৃণমূল সাংসদ সৌগত রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। বুধবার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে পৌঁছান তিনি। জিজ্ঞাসাবাদ শুরু হয় বেলা সাড়ে দশটা থেকে।

Advertisement

সূত্রের খবর, কীভাবে ম্যাথুর সঙ্গে তাঁর পরিচয় হয়, এই পরিচয়পর্বের পিছনে কে ছিলেন, তা প্রশ্ন করা হয় সৌগতকে। এছাড়াও কোন প্রতিশ্রুতিতে এই তৃণমূল সাংসদ টাকা নেন, সে ব্যাপারেও তাঁকে জিজ্ঞাসা করা হয়। এর আগে দু’বার নোটিস পাঠালেও হাজির হননি তৃণমূল সাংসদ। এদিন মূলত সংবাদ মাধ্যমকে এড়াতেই আচমকা নিজাম প্যালেসে যান সৌগত। তাঁর কাছ থেকে বেশকিছু নথি চেয়েছে সিবিআই। বুধবার সেই নথি নিয়েই সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করেন দমদমের তৃণমূল সাংসদ।

[গৌতম দেবের উপস্থিতিতে সচল মিরিকের গাড়িধুরা, পানিঘাটা]

প্রসঙ্গত, মঙ্গলবারই দলের আর এক সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। তিনি সাফ জানান, নির্বাচনের জন্যই ওই টাকা নেওয়া হয়েছিল। আগেও তৃণমূলের একাধিক সাংসদ এই টাকা নেওয়ার কথা স্বীকার করেন।

[জন্ম নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ কেন্দ্রর, বিনামূল্যে মিলবে গর্ভনিরোধক]

এই নিয়ে মোট দশজন তৃণমূল নেতা-নেত্রীকে তলব করেছিল সিবিআই। যার মধ্যে ৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিবিআইয়ের দপ্তরে হাজিরা দেননি মেয়র শোভন চট্টোপাধ্যায়। এখনও তলব করা বাকি মুকুল রায় ও মদন মিত্রকে। তাঁদের পুজোর মধ্যেই তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। এদিকে, শুভেন্দু অধিকারীকেও সিবিআই তলব করেছে বলে খবর। নারদ কাণ্ডে অভিযুক্ত পরিবহণ মন্ত্রীকে সিবিআই এর আগেও তলব করেছিল, যদিও তিনি হাজিরা দেননি। এদিকে প্রয়াত সুলতান আহমেদের নামেও নোটিস পাঠিয়েছিল সিবিআই, দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংসদের মৃত্যুর জন্য ঘুরিয়ে কেন্দ্রকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল নেতৃত্ব।

The post নারদ কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি সৌগত, তলব শুভেন্দুকেও appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement