shono
Advertisement
Uttarpara

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে 'ব্যাড টাচ'! গ্রেপ্তার প্রতিবেশী 'দাদু', উত্তরপাড়ায় হুলস্থুল

ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করছে উত্তরপাড়া থানার পুলিশ।
Published By: Jaba SenPosted: 11:28 PM Sep 01, 2026Updated: 11:28 PM Sep 01, 2026

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে নিজের ঘরে ডেকে খারাপভাবে স্পষ্ট করার অভিযোগ উঠল প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় হুগলির উত্তরপাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করছে উত্তরপাড়া থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, অভিযুক্তকে 'দাদু' বলে ডাকত ওই নাবালিকা। ফুচকা খাওয়ার জন্য নাবালিকাকে ১০-২০ টাকা দেওয়ার লোভ দেখাত অভিযুক্ত। সেই অছিলায় তাকে নিজের ঘরেও ডাকত। ফুচকার টাকার বিনিময়ে তাকে খারাপভাবে স্পর্শ করত বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রতিবেশী এক মহিলা ওই নাবালিকাকে প্রৌঢ়ের ঘর থেকে বেরোতে দেখেন। সেই সময় তার কাছে ২০ টাকা ছিল। জিজ্ঞাসা করতেই ভেঙে পড়ে নির্যাতিতা। সে জানায়, টাকার বিনিময়ে তাকে খারাপভাবে স্পর্শ করেছে 'দাদু'। একথা কাউকে বলতে বারণ করেছে অভিযুক্ত। এমনকী ভয়ও দেখিয়েছে।

ওই প্রতিবেশী জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে ওই নাবালিকাকে অভিযুক্তের ঘরে যেতে দেখেছেন তিনি। প্রথমে সন্দেহ না হওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসেনি। সম্প্রতি অভিযুক্তের ঘর থেকে নাবালিকাকে বেরোতে দেখে তাঁর সন্দেহ হয়। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন প্রৌঢ়ের বিরুদ্ধে সোচ্চার হন। আগেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে উত্তরপাড়া থানার পুলিশ প্রৌঢ়কে আটক করে। পরে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement