shono
Advertisement

Breaking News

সংক্রমণের আশঙ্কা, বহিরাগতদের প্রবেশ আটকাতে রাস্তায় পাহারা গ্রামবাসীদের

বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে গ্রামের প্রবেশ পথ। The post সংক্রমণের আশঙ্কা, বহিরাগতদের প্রবেশ আটকাতে রাস্তায় পাহারা গ্রামবাসীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:43 PM Apr 11, 2020Updated: 05:07 PM Apr 11, 2020

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: করোনা সংক্রমণ এড়াতে দেশ জুড়ে জারি লকডাউন। সম্পূর্ণ বন্ধ গণপরিবহণ।জমায়েত নিষিদ্ধ। তা সত্ত্বেও নিয়ম অমান্য করে, নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিনই কিছু মানুষ বাড়ি থেকে বের হচ্ছে স্রেফ ঘুরতে! যাতে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। এই পরিস্থিতিতে নিজেদের এলাকাকে সংক্রমণ মুক্ত রাখতে অভিনব পদক্ষেপ নিল হাওড়ার বেশ কয়েকটি গ্রাম। বাঁশ দিয়ে গ্রামে প্রবেশ ও বেরনোর রাস্তা!

Advertisement

করোনা আতঙ্ক চেপে বসেছে এ রাজ্যের বাসিন্দাদের মনেও। সংক্রমণের আতঙ্কে সতর্ক হয়েছেন অধিকাংশই। নিয়ম মেনে থাকছেন ঘরে, ব্যবহার করচেন মাস্ক, স্যানিটাইজার। তবে অনেকেই এখনও বুঝতে পারছেন না পরিস্থিতির ভয়াবহতা। তাই লকডাউন চলাকালীন মাঝে মধ্যেই বেরিয়ে পড়ছেন ঘর থেকে। কখনও চায়ের দোকান, কখনও আবার তাঁদের গন্তব্য বন্ধুর বাড়ি। কিন্তু এতেই বিপদ আঁচ করতে পেরেছেন হাওড়ার বাগনানের হিজলক উত্তরপাড়া, পশ্চিমপাড়া, নুন্টিয়া-সহ বিভিন্ন গ্রামের বাসিন্দাদের একাংশ। গ্রামের অনেককে একাধিকবার সতর্ক করেও লাভ হয়নি। এরপরই গ্রামের প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। সেই মতো বাঁশ ও কাঠ দিয়ে আটকে দেওয়া হয়েছে রাস্তা। পাহারায় থাকছেন স্থানীয়রা।কোনওভাবেই বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গ্রামে। পাশাপাশি, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ও গ্রামের বাইরে যেতে পারছেন না স্থানীয়রাও।

[আরও পড়ুন: বড়ঞার পুনরাবৃত্তি শান্তিপুরের মসজিদে, লকডাউনের মধ্যেই চলছে নমাজ]

 

এ প্রসঙ্গে স্থানীয় প্রবীর পাত্র, গৌতম ঘোষ, সুরজিত দাসেরা বলেন, “এখনও বহু মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন না। সেই কারণে আমরা এগিয়ে এসেছি। গ্রামের প্রবেশ পথ বন্ধ করেছি।” এই উদ্যোগে খুশি গ্রামের সকলেই। শুধু হাওড়া নয়, এর আগেও সংক্রমণ রুখতে রাজ্যের একাধিক গ্রামে প্রবেশ নিষিদ্ধ করতে দেখা গিয়েছে গ্রামবাসীদেরই।

[আরও পড়ুন: ‘রাজ্যে রাজনৈতিক রং দেখে রেশন বিলি হচ্ছে’, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীকে চিঠি স্বপন দাশগুপ্তর]

The post সংক্রমণের আশঙ্কা, বহিরাগতদের প্রবেশ আটকাতে রাস্তায় পাহারা গ্রামবাসীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement