shono
Advertisement
North Bengal

৯৬ ঘণ্টা পার, এখনও বাংলাদেশে আটকে জলপাইগুড়ির চাষি, দীপঙ্করের পরিবারে বাড়ছে উদ্বেগ

বাবা মাখন লাল গোপ জানান, আমরা সবাই উদ্বিগ্ন। ছেলের চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ।
Published By: Kousik SinhaPosted: 06:12 PM Aug 11, 2026Updated: 08:07 PM Aug 11, 2026

পেরিয়ে গিয়েছে ৯৬ ঘণ্টা! এখনও বাংলাদেশ পুলিশের হাতে আটক ভারতীয় চাষি দীপঙ্কর গোপ। ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন গোটা পরিবার। ছেলের চিন্তায় একেবারে নাওয়া-খাওয়া ভুলেছেন তাঁরা। একটাই চিন্তা। ঘরের ছেলেকে সুস্থভাবে ঘরে ফেরানো যাবে তো! যদিও দীপঙ্করকে ফেরাতে সবরকম চেষ্টা চালাচ্ছে বিএসএফ। ইতিমধ্যে দু'দফায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবির সঙ্গে বৈঠক করেছে বিএসএফ। আগামিদিনে ফের একপ্রস্ত বৈঠক হতে পারে বলে খবর।

Advertisement

রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার জানান, বিএসএফের তরফে বাংলাদেশে আটক দীপঙ্করকে দেশে ফেরাতে পদক্ষেপ চলছে। আশা রাখি ঘরের ছেলে ঘরে ফিরে আসবে।

গত শনিবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন কাঁটাতারের ভেতর নিজের চা বাগানে কাজ করছিলেন তসর পাড়ার বাসিন্দা দীপঙ্কর গোপ (৩৫)। আচমকা বাংলাদেশী দুষ্কৃতীরা সীমান্ত পেরিয়ে ভারতীয় ভুখন্ড থেকে তাঁকে তুলে নিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। এরপর গত দু'দিন ধরে বিজিবির হাতেই বন্দি অবস্থায় দীপঙ্কর ছিলেন বলে খবর। এরপর বাংলাদেশের পঞ্চগড় থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। সেই ছবি বাংলাদেশ সমাজ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। দীপঙ্করের একটি ভিডিও সামনে এসেছে। যা নজর এড়ায়নি এপাড়ের নাগরিকদের।

বাবা মাখন লাল গোপ জানান, আমরা সবাই উদ্বিগ্ন। ছেলের চিন্তায় নাওয়া খাওয়া বন্ধ। একটাই চিন্তা, কবে ফিরবে। কিন্তু এখনও পর্যন্ত কোনও আশার আলো দেখছিনা। বিএসএফের থেকে আশ্বস্ত করা হচ্ছে। আমরা চাই ভারত সরকার পদক্ষেপ করে দ্রুত আমার ছেলেকে ফেরানোর ব্যবস্থা করুক। এদিকে রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার জানান, বিএসএফের তরফে বাংলাদেশে আটক দীপঙ্করকে দেশে ফেরাতে পদক্ষেপ চলছে। আশা রাখি ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। সবরকমভাবে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement