shono
Advertisement
CM Suvendu Adhikari

'১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব', সরকারের বর্ষপূর্তিতে 'জনতার দরবারে' পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!

কাজের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে মার্কস দেবেন আমজনতা!
Published By: Arpita MondalPosted: 04:38 PM Aug 17, 2026Updated: 05:26 PM Aug 17, 2026

৯ মে, ২০২৭ সাল। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের এক বছর পূর্ণ হবে। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে প্রতিশ্রুতি পূরণে কতখানি সফল হলেন, তা জানতেই মুখ্যমন্ত্রীত্বের বর্ষপূর্তিতেই জনতার দরবারে পরীক্ষায় বসবেন খোদ শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কাজের ভিত্তিতে তাঁকে মার্কস দেবেন আমজনতা! পুরুলিয়ায় জাইকা জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে শুভেন্দু বলেন, "যদি ১০-এর মধ্যে ৯ না পাই, তাহলে ক্ষমা স্বীকার করে নেব।"

Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, "২০২৭ সালে ৯ মে, ওই দিন আমার মুখ্যমন্ত্রী হিসাবে এক বছর পূরণ করব। আপনাদের সামনে পরীক্ষায় বসবো। আপনারা আমাকে নম্বর দেবেন। আমি যদি ১০-এর মধ্যে ৯ না পাই তাহলে ক্ষমা স্বীকার করে নেব। মেনে নেব আমি পারলাম না।"

১৮ আগস্ট, মঙ্গলবার ১০০ দিনে পা রাখবে শুভেন্দু অধিকারী সরকার। ঠিক তার আগের দিনই ১ বছরের লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন শুভেন্দু। বললেন, "২০২৭ সালে ৯ মে, ওই দিন আমার মুখ্যমন্ত্রী হিসাবে এক বছর পূরণ করব। আপনাদের সামনে পরীক্ষায় বসবো। আপনারা আমাকে নম্বর দেবেন। আমি যদি ১০-এর মধ্যে ৯ না পাই তাহলে ক্ষমা স্বীকার করে নেব। মেনে নেব আমি পারলাম না।" তবে আত্মবিশ্বাসের সুরে এদিন তিনি আরও বলেন, "সেদিন আপনারাই বলবেন, সঠিক লোককে বেছে নিয়েছি। বিশ্বাস-ভরসা রাখুন, সময় দিন। আপনাদের কল্যাণে কাজ করবো।"

প্রসঙ্গত, মঙ্গলবার ১০০ দিনে পা রাখবে শুভেন্দু অধিকারী সরকার। ১০০ দিনে কী কী কাজ করল সরকার, তা বঙ্গবাসীর কাছে তুলে ধরতে একটি বই প্রকাশ করেছে বিজেপি। বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ৪১ পাতার সেই বইটি তুলে দেওয়া হবে জনগণের হাতে। এমনই পরিকল্পনা দলীয় নেতৃত্বের। রাজ্যের ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী সরকার একাধিক ক্ষেত্রে সংস্কারমূলক কাজে হাত দিয়েছে। রাজ্যে কত বিনিয়োগ এসেছে, কত মানুষ সামাজিক প্রকল্পের সুবিধা পেয়েছেন, প্রশাসনিক ক্ষেত্রে কোন কোন সংস্কার হয়েছে, মহিলা সুরক্ষা, আর্থিক ক্ষমতায়নের মতো বিষয়গুলিতে কাজ সবিস্তারে তুলে ধরা হয়েছে ওই বইতে। কেন্দ্রীয় একাধিক প্রকল্পের পরিষেবা, যেগুলি থেকে বাংলার মানুষ এতদিন বঞ্চিত ছিল, ডবল ইঞ্জিন সরকারে তাও এবার বঙ্গবাসীর নাগালে। এসব কাজের খতিয়ান জনগণের মধ্যে পৌঁছে দিতে 'পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন' নামে ৪১ পাতার বইতে এসবের বিস্তারিত রয়েছে। বাকি ৯ মাসে বাংলার মানুষের কল্যাণে কাজের খতিয়ান নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে 'জনতার দরবারে' নিজেই পরীক্ষায় বসবেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement