shono
Advertisement
Patashpur

পঞ্চায়েত অফিসে কন্ডোম, খাট-বিছানা! ‘পটাশপুরের শাহজাহান’, তৃণমূলকে বিঁধল বিজেপি

কার্যালয় নাকি বাড়ির বেডরুম? বিজেপির অভিযোগ, অফিসের আড়ালে যৌনতায় মেতেছিলেন তৃণমূল নেতারা।
Published By: Sucheta SenguptaPosted: 05:29 PM May 23, 2026Updated: 05:29 PM May 23, 2026

​সন্দেশখালির ছায়া এবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে! ফিরে এল শাহজাহান স্মৃতি! পঞ্চায়েত অফিসের তালা খুলতেই চক্ষুচড়কগাছ সকলের। কন্ডোম থেকে শুরু করে শাড়ি, চিরুনি, মহিলাদের ব্যবহৃত সামগ্রী, খাট, বিছানা, ফ্রিজভর্তি খাবার - কী নেই সেখানে? পঞ্চায়েত অফিস নাকি বাড়ির বেডরুম, উঠছে প্রশ্ন। পটাশপুর ২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা বিজনবন্ধু বাগকে 'পটাশপুরের শাহজাহান' বলে কটাক্ষ শুরু করেছে বিজেপি। এনিয়ে রীতিমতো ছিছিক্কার পড়ে গিয়েছে সাউথখণ্ড এলাকায়।

Advertisement

পঞ্চায়েত অফিস থেকে উদ্ধার কন্ডোম, খাট, বিছানার মতো সামগ্রী। নিজস্ব ছবি

পঞ্চায়েত অফিসের তিনতলার একটি ঘর থেকে উদ্ধার হল খাট, বিছানা, এসি, শাড়ি, কন্ডোম-সহ একাধিক জিনিসপত্র। এখানেই শেষ নয়, কার্যালয়ের ভেতর থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র।​ বিজেপির অভিযোগ, পঞ্চায়েত অফিসের আড়ালে তৃণমূল কর্মীরা যৌনলীলা করতেন আর পাশাপাশি পরিচয়পত্রও লোপাট করা হতো। 

বিধানসভা নির্বাচনে পটাশপুর থেকে বিপুল ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী তপন মাইতি। এরপরই পটাশপুর ২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসটি খুলতে যান বিজেপির কর্মীরা। শনিবার তা খুলতেই ছড়াল তীব্র চাঞ্চল্য। ভিতরে ঢুকতেই চোখ কপালে তাঁদের! পঞ্চায়েত অফিসের তিনতলার একটি ঘর থেকে উদ্ধার হল খাট, বিছানা, এসি, শাড়ি, কন্ডোম-সহ একাধিক জিনিসপত্র। এখানেই শেষ নয়, কার্যালয়ের ভেতর থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র।​ বিজেপির অভিযোগ, পঞ্চায়েত অফিসের আড়ালে তৃণমূল কর্মীরা যৌনলীলা করতেন আর পাশাপাশি পরিচয়পত্রও লোপাট করা হতো। 

সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েতের কুকীর্তি দেখে জড়ো হন গ্রামবাসীরা, নিজস্ব ছবি

এসব দেখে স্থানীয় পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের স্পষ্ট দাবি, সন্দেশখালির শেখ শাহজাহানের মতোই এই এলাকায় সমান্তরাল রাজত্ব ও অসামাজিক কার্যকলাপ চালাতেন এই তৃণমূল নেতা। বিজনবন্ধু বাগকে ‘পটাশপুরের শাহজাহান’ বলে দেগে দিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ​বিজেপি কর্মীদের অভিযোগ, সরকারি এই পঞ্চায়েত অফিসকে দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিগত 'প্রমোদতরী' বানিয়ে রেখেছিলেন স্থানীয় তৃণমূলের প্রভাবশালী নেতারা। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্ত তৃণমূল নেতার দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, পঞ্চায়েত অফিসের ভিতর থেকে এসব জিনিস উদ্ধারের ঘটনায় অস্বস্তিতে স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত এনিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement