shono
Advertisement

নোবেল উদ্ধারে ‘ব্যর্থ’সিবিআই, সিআইডি তদন্তের আর্জি জানিয়ে দায়ের জনস্বার্থ মামলা

মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে৷ The post নোবেল উদ্ধারে ‘ব্যর্থ’ সিবিআই, সিআইডি তদন্তের আর্জি জানিয়ে দায়ের জনস্বার্থ মামলা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:22 PM Oct 23, 2017Updated: 12:52 PM Oct 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৩ বছর অতিক্রান্ত৷ কিন্তু খোঁজ মেলেনি রবীন্দ্রনাথ ঠাকুরের খোওয়া যাওয়া নোবেল পদকের৷ ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআই-কে৷ কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থা দশ বছরেও কোনও কূল-কিনারা করে উঠতে পারেনি৷ ফলে সিবিআইয়ের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ চেয়েছিলেন রাজ্য পুলিশই তদন্তের দায়িত্ব নিক৷ কিন্তু তাতে আইনি জটিলতা নেহাত কম নয়৷ নোবেল চুরির ঘটনায় তাই সিআইডি তদন্তের আর্জি জানিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা৷ মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে৷

Advertisement

[ঋতব্রত কাণ্ডে মুকুল ঘনিষ্ঠ অর্চনাকে নোটিস সিআইডির]

২০০৪ সালের মার্চে বিশ্বকবির প্রিয়স্থান শান্তিনিকেতন থেকে চুরি গিয়েছিল নোবেল পদকটি৷ প্রথমে নোবেল উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল বীরভূম জেলা পুলিশকে৷ কিন্তু তদন্তের গতি প্রকৃতি বিচার করে এমন অমূল্য সম্পদ খোঁজের নির্দেশ দেওয়া হয় সিবিআই-কে৷ কিন্তু সেখানেও নিট ফল শূন্য৷ নোবেল চুরির রহস্য উন্মোচনে ব্যর্থ হয় তারাও৷ সূত্রের অভাবে থমকে যায় তদন্ত৷ এমনকী ২০১০ সালে তদন্ত বন্ধও করে দেয় সিবিআই৷

[কালিম্পংয়ে গ্রেপ্তার বিমল ঘনিষ্ঠ কুখ্যাত ডম্বর প্রধান]

গতবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার সিবিআই-এর কাছে আবেদন জানাবে যাতে নোবেল চুরির তদন্ত ভার তাদের দেওয়া হয়৷ তবে আইনি জটিলতার জন্য দায়িত্ব হস্তান্ত হয়নি৷ কিন্তু রাজ্য সরকার নোবেল চুরির তদন্তের জন্য তৈরি বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরি করে৷ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার এবং সিআইডি প্রধান রাজেশ কুমারকে বসানো হয় মাথায়৷ তবে হাজারো প্রচেষ্টাতেও কোনও এক সূত্র ধরে নির্দিষ্ট দিকে এগোতে পারেননি সিট-এর আধিকারিকরাও৷ তবে মুখ্যমন্ত্রীর বিশ্বাস সিআইডি দায়িত্ব নিলে ঠিক উদ্ধার করা যাবে রবি ঠাকুরের নোবেল পদক৷

The post নোবেল উদ্ধারে ‘ব্যর্থ’ সিবিআই, সিআইডি তদন্তের আর্জি জানিয়ে দায়ের জনস্বার্থ মামলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার