shono
Advertisement

Breaking News

Tarapith

কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? চলবে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল। আগামী কাল, বৃহস্পতিবার পুজো। জলপ্লাবন আরও বাড়বে। ভক্তদের সুবিধায় বিশেষ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
Published By: Suhrid DasPosted: 10:07 AM Sep 09, 2026Updated: 10:29 AM Sep 09, 2026

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল। আগামী কাল, বৃহস্পতিবার পুজো। জলপ্লাবন আরও বাড়বে। ভক্তদের সুবিধায় বিশেষ অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া থেকে রামপুরহাট ও রামপুরহাট থেকে হাওড়া বিশেষ ট্রেন চলবে। শুধু তাই নয়, রামপুরহাটগামী একাধিক ট্রেনেরও কোচ বাড়ানো হচ্ছে। শিয়ালদহ থেকেও রামপুরহাট বিশেষ ট্রেন চালানো হোক। রেলের কাছে এই প্রত্যাশা করেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।

Advertisement

এই ক'দিন বিশেষ ট্রেন কোন সময় ছাড়বে? রেলের তরফে জানানো হয়েছে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর আপ-ডাউনে একজোড়া বিশেষ ট্রেন চালানো হবে। হাওড়া স্টেশন থেকে দুপুর ১২টা ৫০মিনিটে ওই ট্রেন ছাড়বে। ট্রেনটি বিকেল সাড়ে পাঁচটায় গিয়ে পৌঁছবে রামপুরহাটে। রামপুরহাট থেকে হাওড়ার উদ্দেশ্যে আবার সন্ধ্যা পৌনে সাতটায় ট্রেন ছাড়বে। সেই ট্রেন হাওড়ায় গিয়ে পৌঁছবে রাত ১১টা ৪৫মিনিটে।

রামপুরহাটের উপর দিয়ে যাওয়া একাধিক ট্রেনের কামরার সংখ্যাও বাড়ানো হচ্ছে পুজোর এই ক'দিন। আজ, বুধবার থেকেই একাধিক ট্রেনে দ্বিতীয় শ্রেণির কোচ বাড়ানো হয়েছে। আগামী ১৩ তারিখ পর্যন্ত হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেসে একটি করে দ্বিতীয় শ্রেণির কোচ থাকবে। ১০ থেকে ১৪ তারিখ জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেসেও ওই বিশেষ কোচ থাকবে। পুজোর পরদিন ১১ তারিখ শুক্রবার রামপুরহাট থেকে ভক্তদের ফেরার চাপ থাকবে। সেই কথা মাথায় রেখেই হাওড়া–রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেসে আরও একটি দ্বিতীয় শ্রেণির কামরা থাকছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই নজরদারিও চলবে।

প্রসঙ্গত, কৌশিকী অমাবস্যা তারাপীঠের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। এই উপলক্ষে শুধু বীরভূম বা আশপাশের জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিনরাজ্য থেকেও বহু ভক্তের সমাগম হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে রামপুরহাট স্টেশন ও তারাপীঠমুখী সড়কে যাত্রী ও দর্শনার্থীদের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে এই সময়ে অতিরিক্ত রেল পরিষেবা চালু রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে মন্দির কমিটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement