shono
Advertisement

ময়নায় বিজেপি নেতা খুনে জারি ধরপাকড়, গ্রেপ্তার আরও এক তৃণমূল কর্মী

এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।
Posted: 12:39 PM May 07, 2023Updated: 12:39 PM May 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি বুথ সভাপতি খুনে অব্যাহত ধরপাকড়। আরেক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম সুব্রত মণ্ডল। সে এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। তার নাম নেই এফআইআরে। ধৃতদের জেরা করে সুব্রতর খোঁজ পাওয়া গিয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

গত সোমবার রাতে ময়নার বাকচা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে তপ্ত হয়ে ওঠে এলাকা। শুরু হয় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। হত্যার পিছনে তৃণমূলকে দায়ী করে প্রতিবাদে নামে বিজেপি। শুভেন্দু অধিকারী নিজে এলাকায় গিয়ে একাধিক কর্মসূচি পালন করেন। হত্যাকাণ্ডের কিনারা করতে তৎপর হয় জেলা পুলিশ। মোট ৩৪ জনের নামে এফআইআর দায়ের করা হয়। ঘটনার দু’দিনের মধ্যেই একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মিলন ভৌমিক নামে ওই ব্যক্তি তৃণমূল নেতা বলে পরিচিত।

[আরও পড়ুন: হাওয়া অফিসের পূর্বাভাসে স্বস্তি, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা]

শনিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়। গোপন অভিযানের ভিত্তিতে বাকচার গোরাবাগান এলাকা থেকে নন্দন মণ্ডল ও সুজয় মণ্ডল ধরা পড়ে পুলিশের জালে। এফআইআরে ১৭ এবং ২৪ নম্বরে নাম ছিল এই দু’জনের। নন্দন ও সুজয়ও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশের অভিযোগ, তাঁরা জড়িত ছিল বিজয়কৃষ্ণ ভুঁইঞার হত্যাকাণ্ডে। এরপর রবিবার সুব্রত মণ্ডল নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে রবিবারই আদালতে তোলা হবে।

[আরও পড়ুন: ‘কেন এলি দিল্লিতে?’, তিহাড় জেলে মেয়েকে দেখে আবেগে প্রশ্ন অনুব্রতর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement