shono
Advertisement
Purba Medinipur

ডেকে নিয়ে গিয়ে সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে 'ধর্ষণ', অভিযুক্ত গ্রেপ্তার হতেই উত্তপ্ত মহিষাদল, জখম ১২

সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি।
Published By: Tiyasha SarkarPosted: 01:54 PM Jun 24, 2026Updated: 02:47 PM Jun 24, 2026

শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) মহিষাদল। অভিযুক্ত গ্রেপ্তার হতেই প্রতিবাদীদের উপর চড়াও হয় ধৃতের শাগরেদরা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ২ পক্ষ। সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদলের কাঞ্চনপুরের বাসিন্দা অভিযুক্ত শেখ মফিজুল। তাঁর বয়স ৪৫ বছর। অভিযোগ, মঙ্গলবার শিশুকে ডেকে নিয়ে যায় সে। অভিযোগ, দোকানের পাশে তাকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হতেই এলাকায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। স্থানীয় যুবকদের তৎপরতায় রাতেই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু ঘটনার রেশ এখানেই থামেনি। স্থানীয়রা অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়।

এদিকে অভিযুক্তের সহযোগীরা প্রতিবাদী গ্রামবাসীদের উপর চড়াও হয়। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। ফলে জখম হন ১০ থেকে ১২জন স্থানীয় বাসিন্দা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি না হয়, সেদিকে নজর রয়েছে পুলিশের। জানা যাচ্ছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement