shono
Advertisement

Breaking News

Purulia

তান্ত্রিকের 'যৌন লালসা'র শিকার তরুণী, পুরুলিয়ায় চরম উত্তেজনা

জানা যায়, মহিলাদের নানা সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে এলাকায় তান্ত্রিক ব্যবসা ফেঁদে বসেছিল।
Published By: Sayani SenPosted: 02:36 PM Jul 09, 2026Updated: 02:51 PM Jul 09, 2026

তরুণীকে ধর্ষণের অভিযোগে এক তান্ত্রিককে গ্রেপ্তার করল পুলিশ। পুরুলিয়ার (Purulia) বোরো থানা এলাকার আঁকরো গ্রামের ঘটনায় জোর উত্তেজনা। ধৃত সৌমেনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। তার কঠোর শাস্তির দাবিতে সরব নির্যাতিতার পরিবারের লোকজন।

Advertisement

সৌমেন গোস্বামী দীর্ঘদিন ধরে ওই এলাকায় থাকেন। সেখানেই তন্ত্রসাধনা করেন তিনি। সমস্যায় পড়লে গ্রামের অনেকেই যান তাঁর কাছে। গত মঙ্গলবার রাতে গ্রামেরই এক মা ও মেয়ে তান্ত্রিকের কাছে যান। পুজো দেওয়ার ফাঁকে তরুণীকে অন্য একটি ঘরে নিয়ে যান তান্ত্রিক। অভিযোগ, ফাঁকা ঘরে ধর্ষণ করা হয়। এরপর মাকে সব কিছুই জানান তিনি। বুধবার বোরো থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামীকে গ্রেপ্তার করে। অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে।

নির্যাতিতার পরিবারের সদস্য জানান, "পুজো করাতে গিয়েছিল মা ও মেয়ে। তান্ত্রিক বাড়ির ভিতরে নিয়ে গিয়ে দুর্ব্যবহার করে। অভিযোগ জানানো হয়। তান্ত্রিক গ্রেপ্তার হয়েছে।" জানা যায়, মহিলাদের নানা সমস্যার সমাধান করার আশ্বাস দিয়ে এলাকায় তান্ত্রিক ব্যবসা ফেঁদে বসেছিল। স্থানীয় মহিলারা যেতেন তার কাছে। এই সুযোগে ওই তান্ত্রিক গ্রামের একাধিক তরুণীর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেই অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement