shono
Advertisement

রাজ্য জুড়ে তুমুল বৃষ্টিপাত, একাধিক জেলায় বন্যা পরিস্থিতি

সোমবারও চলবে বৃষ্টি, জানিয়েছে আবহাওয়া দপ্তর। The post রাজ্য জুড়ে তুমুল বৃষ্টিপাত, একাধিক জেলায় বন্যা পরিস্থিতি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:00 AM Jul 23, 2017Updated: 04:41 AM Jul 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারের পর রবিবারও রাজ্যজুড়ে অব্যাহত বৃষ্টির দাপট। শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলছে রবিবার সকালেও। এর ফলে ট্রেন এবং যান চলাচল পুরোপুরি ব্যাহত। শহরের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জল জমতে শুরু করেছে। একদিকে রাস্তায় জমা জল, অন্যদিকে বৃষ্টির কারণে যানবাহন পাওয়ায় সমস্যা। এই দুইয়ের মাঝে পড়ে সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজনে যাঁরা বাইরে বেরিয়েছেন, নাকাল হচ্ছেন তাঁরাও। ইতিমধ্যে শিয়ালদহ ও হাওড়া শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, শুধু রবিবার নয় সোমবার-সহ আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। মূলত গুজরাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই রাজ্যের উপর বরুণদেবের এই কৃপা বজায় থাকবে।

Advertisement

[এও এক ভারতবর্ষ, ১৭ বছর ধরে শিবলিঙ্গ গড়ছেন এই মুসলিম শিল্পী]

এদিকে, বৃষ্টিতে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও জারি করা হয়েছে বন্যার সতর্কবার্তা। জল বাড়ছে বিভিন্ন নদীতে। দিঘায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য সেচ দপ্তর। ব্যারেজ থেকে জল ছাড়ার আগে জানাতেও বলা হয়েছে। ইতিমধ্যে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তবে জেলাগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বীরভূমের। বেশ কিছু গ্রাম জলের তলায়। সিউড়ির সঙ্গে লাভপুরের একাধিক অংশের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। কুয়ে নদীতে জলস্ফীতির ফলে প্লাবিত দুবরাজপুর। খয়রাশোলের কয়েকটি গ্রামেও জল ঢুকেছে। কোপাই নদী বইছে বিপদসীমার ওপর দিয়ে। গিরিটি, বলরামপুর-সহ একাধিক জায়গা জলে ডুবে গিয়েছে। খয়রাশোলে বন্ধ ৬০ নং জাতীয় সড়কও। বন্ধ ক্ষীরপাই-আরামবাগ রোড। যোগাযোগ বিচ্ছিন্ন সিউড়ি ও কাটোয়ার মধ্যেও। এর মধ্যে সাইঁথিয়ার বক্রেশ্বর নদীতে তলিয়ে যায় এক কিশোর। পাশাপাশি ব্রাক্ষ্মণী নদীর জল ঢুকল গ্রামগুলিতে।  জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর৷

[ক্যাগের রিপোর্টে হুঁশ ফিরল, উন্নত হচ্ছে রেলের খাবার]

The post রাজ্য জুড়ে তুমুল বৃষ্টিপাত, একাধিক জেলায় বন্যা পরিস্থিতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার