shono
Advertisement
Portugal

স্পেনের এক গোলেই স্বপ্নভঙ্গ! বিশ্বকাপে পর্তুগালের বিদায়ে মন খারাপ মহিষাদলের 'রোনাল্ডোর গ্রামের'

পর্তুগিজ গ্রামের বাসিন্দা শোভার টেসরা বলেন, কষ্ট ও হতাশা থেকেই যাচ্ছে। কারণ এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের শেষ খেলা।
Published By: Kousik SinhaPosted: 01:51 PM Jul 07, 2026Updated: 01:51 PM Jul 07, 2026

পর্তুগালের পরাজয়ে হতাশ বাংলায় থাকা মহিষাদলের 'রোনান্ডোর গ্রাম'। সিআর-৭ এর দুর্দান্ত পারফরম্যান্স আশা জাগিয়ে ছিল পর্তুগাল থেকে কয়েক হাজার কিলোমিটারের দূরত্বের মহিষাদলের মিরপুরের পর্তুগিজ গ্রামের বাসিন্দাদের। কিন্তু স্পেনের এক গোলেই স্বপ্নভঙ্গ এই গ্রামের বাসিন্দাদের। যে গ্রামে সোমবার রাত পর্যন্ত ছিল উচ্ছ্বাস। সেখানেই মঙ্গলবার সকাল থেকে শুধুই নীরবতা! বিশ্বের ফুটবল মঞ্চে প্রিয়দল পর্তুগাল যে নেই, তা ভাবতেও পারছেন না তাঁরা। সেইসঙ্গে ফুটবল জগত থেকে রোনাল্ডোর বিদায়, আরও হতাশা বাড়িয়েছে বাংলার পর্তুগিজ বংশোদ্ভূতদের।

Advertisement

পর্তুগিজ গ্রামের বাসিন্দা শোভার টেসরা বলেন, কষ্ট ও হতাশা থেকেই যাচ্ছে। কারণ এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের শেষ খেলা। যা মন ভেঙে দিয়েছে। কিন্তু এটাই ভালো লাগার আছে স্পেনও যীশুকে বিশ্বাস করে।

মহিষাদলের একটা ছোট্ট গ্রাম মিরপুর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের সঙ্গে এই গ্রামের যোগসূত্র অনেক পুরাতন, টানের শিকড় আরও গভীরে। প্রায় তিনশো বছরের ইতিহাস রয়েছে এই গ্রামের সঙ্গে। শোনা যায়, বর্গীদের হাত থেকে মহিষাদল রাজপরিবারকে রক্ষা করতে গোয়া থেকে জনা বারো পর্তুগিজ গোলন্দাজ বাহিনী নিয়ে এসেছিলেন রানি জানকী। এবং সেই অসমসাহসী পর্তুগিজ রক্ষীদের যুদ্ধ-শৈলীর কারণে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিল মহিষাদল। যার পুরস্কারও সেই পর্তুগিজরা পান হাতেনাতে। স্বয়ং মহারানী রূপায়ণ নদীর মিলনস্থলের নিকবর্তী গেঁয়োখালির মিরপুরে তাঁদের একটা গোটা গ্রাম দিয়ে দেন! বিনামূল্যে! যার পর থেকে মিরপুর পর্তুগিজদের গ্রাম। এবং বিশ্বকাপের সময় পুরাদস্তুর রোনাল্ডো-গ্রাম। কিন্তু সোমবার রাতের পর থেকে সেই গ্রামে শুধুই হতাশা।

এমনভাবে সাজানো হয় গ্রাম।

পর্তুগিজ গ্রামের বাসিন্দা শোভার টেসরা বলেন, কষ্ট ও হতাশা থেকেই যাচ্ছে। কারণ এটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের শেষ খেলা। যা মন ভেঙে দিয়েছে। কিন্তু এটাই ভালো লাগার আছে স্পেনও যীশুকে বিশ্বাস করে। তাঁর কথায়, স্পেন খুবই ভালো একটা টিম। তাই আমি বা আমরা যেটাই বলি না কেনও গড যেটা চেয়েছেন সেটাই হল। খারাপ লাগলেও এতে কোনও সমস্যা নেই। এক রোনাল্ডোর এক ভক্তের কথায়, খেলায় হারজিত আছে। কিন্তু রোনাল্ডোর পায়ের জাদু আর যে দেখতে পাব না, তা ভাবতেই পাচ্ছি না। পর্তুগালের খেলা উপলক্ষে গোটা গ্রামকে রোনাল্ডোর ছবি এবং বিভিন্ন ফেস্টুনে সাজিয়ে তলা হয়েছিল। সারারাত ভালো কিছুর অপেক্ষায় টিভিতে নজর রেখেছিলেন সেখানকার মানুষজন। কিন্তু স্পেনের একটা গোলেই সব হিসাব বদলে গিয়েছে। বদলে গিয়েছে গ্রামের ছবিটাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement