shono
Advertisement

হাজিরায় অসঙ্গতিতে মেলেনি বেতন, দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ শ্রমিকদের

গত মাসেও ইস্পাত কারখানায় একই সমস্যা হয়েছিল। The post হাজিরায় অসঙ্গতিতে মেলেনি বেতন, দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ শ্রমিকদের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:53 PM Oct 30, 2019Updated: 05:38 PM Oct 30, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের বায়োমেট্রিকের মাধ্যমে উপস্থিতি জানান না দেওয়ায় আটকে গেল দুর্গাপুর ইস্পাত কারখানার বেতন। শ্রমিকদের দাবি, সিটুর নির্দেশে যান্ত্রিক পদ্ধতিতে হাজিরা দেননি তাঁরা। তাই বাধ্য হয়ে সিটুর পদাধিকারাও বেতন নিতে অস্বীকার করেন। বেতন না পেয়ে বুধবার ইস্পাত কারখানার বিভিন্ন বিভাগে বায়োমেট্রিকের মাধ্যমে হাজিরা দেওয়ার বিরোধিতায় বিক্ষোভ দেখান শ্রমিকরা।

Advertisement

সেপ্টেম্বর মাসের হাজিরার ভিত্তিতে দুর্গাপুর ইস্পাত কারখানায় অক্টোবরে বেতন হয়। সিটুর দাবি, এবারও সেপ্টেম্বরে বায়োমেট্রিক হাজিরা না দেওয়ায় ৩১২ জন শ্রমিকের বেতন আটকে দিয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা। ওই কারখানা কর্তৃপক্ষ যে বেতন প্রাপকদের নামের তালিকা ঘোষণা করেছে তাতে এই ৩১২ জনের নাম নেই বলেই দাবি সিটুর। সিটুর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত বলেন, “৪২জন বেয়ারারও সেপ্টেম্বরের বেতন নেবেন না বলে জানিয়ে দিয়েছেন।” দুর্গাপুর ইস্পাত কারখানার নন-ওয়াকর্স জোনেই শুধুমাত্র এই যান্ত্রিক উপস্থিতি পদ্ধতি বহাল করা হয়েছে। কারখানার ভেতর এখনও তা চালু হয়নি। বায়োমেট্রিক নির্দেশ জারি করার পর থেকেই আন্দোলন শুরু করে সিটু। প্রথমে তাদের সঙ্গে আইএনটিটিইউসি, ইনটাক ও বিএমএস থাকলেও এখন আর তারা তাদের সঙ্গে নেই বলেই জানা গেছে। একঘরে সিটু কিন্তু শ্রমিকদের স্বার্থে বায়োমেট্রিকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও অধিকাংশ শ্রমিকই সিটুর এই নির্দেশ না মেনে বায়োমেট্রিক হাজিরা দিয়ে যাচ্ছেন।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার সিঙ্গুরের যুবক]

বুধবার বায়োমেট্রিক হাজিরার বিরুদ্ধে ও ৩১২ জনের বেতনের দাবিতে নন-ওয়াকর্স জোনের কাছে বিক্ষোভ দেখায় সিটু। সিটুর যুগ্ম সম্পাদক সৌরভ দত্ত জানান,“প্রতিমাসেই বায়োমেট্রিক নিয়ে গাজোয়ারি করছে ইস্পাত কর্তৃপক্ষ। বায়োমেট্রিক ছাপ নিয়ে কিছু করতে হলে আগে তার সম্মতি নিতে হয়। এটা তার অধিকার। এই ক্ষেত্রে তাও করেনি কর্তৃপক্ষ। তাই কোনভাবেই আমরা এই পদ্ধতি মানবো না।” দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় জানান,“এটা দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এর বাইরে আমি কিছুই বলবো না।”

ছবি: উদয়ন গুহ রায়

The post হাজিরায় অসঙ্গতিতে মেলেনি বেতন, দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ শ্রমিকদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement