shono
Advertisement

সরকারি কর্মীদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই বাড়বে বেতন

নতুন বছরের খুশির হাওয়া রাজ্য সরকারি মহলে। The post সরকারি কর্মীদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই বাড়বে বেতন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Dec 30, 2017Updated: 01:12 PM Dec 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই, বলা ভাল ১ জানুয়ারি রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই নতুন বেতন কাঠামোতে বেতন পেয়ে যাবেন রাজ্যের সরকারি কর্মীরা। সৌজন্যে রাজ্য সরকারের ১৫ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই বকেয়া ডিএ-র ১৫ শতাংশ মিলবে ১ জানুয়ারি ২০১৮ থেকে। সেই মতো সোমবার থেকেই বকেয়া ডিএ-র একটা বড় অংশ মেলায় খুশির হাওয়া রাজ্য সরকারি মহলে।

Advertisement

[৫৫ হাজার টাকার রেলের টিকিট! অভিনব প্রতারণার শিকার শিক্ষিকা]

এর আগে গত সেপ্টেম্বরে নজরুল মঞ্চে সরকারি কর্মচারীদের এক অনুষ্ঠানে এই ১৫ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ দানা বাঁধছিল রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে। সেই ক্ষোভের ক্ষতে প্রলেপ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও আশ্বাস দিয়েছিলেন, ২০১৯ সালের মধ্যে বাকি বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের মুখ্যমন্ত্রীর অনুরোধ, ইউনিয়ন দেখিয়ে লাভ নেই। সামর্থমতো সরকারি কর্মীদের প্রাপ্য মিটিয়ে দেবে সরকার। বকেয়া ডিএ-র দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিল কর্মচারীদের সংগঠন। সেই মামলা এখনও হাই কোর্টে বিচারাধীন। ১৫ শতাংশ ডিএ হাতে পাওয়ার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্য ডিএ-র ফারাক রইল ৩৯ শতাংশ। প্রসঙ্গত, সরকারে আসার পর থেকেই গত কয়েক বছর ধরে রাজ্যের আয় বাড়িয়ে উন্নয়ন করার পাশাপাশি সরকারি কর্মীদের কথাও সমান তালে ভেবে এসেছেন মুখ্যমন্ত্রী।

[মায়ের পরকীয়া দেখে ফেলাতেই খুন চতুর্থ শ্রেণির পড়ুয়া?]

গত বছরও সরকারি কর্মীদের ১০ শতাংশ ডিএ দেয় রাজ্য সরকার। তার জন্য গত একবছর রাজ্য সরকারকে কোষাগার থেকে অতিরিক্ত প্রায় ৩০০০ কোটি টাকা ব্যয় করতে হয়। এবার ১৫ শতাংশ ডিএ ঘোষণা করায় কোষাগারের ব্যায় যে আরও বাড়তে চলছে তা মেনে নিচ্ছেন অর্থ দপ্তরের আধিকারিকরা। খরচ ছুঁতে পারে অতিরিক্ত চার হাজার কোটিতে। যদিও রাজ্যের দেওয়া ১৫ শতাংশ ডিএ নিয়ে খুশি নন রাজ্য একাংশের কর্মীরা। তাঁদের দাবি, রাজ্য সরকারকে দ্রুত মিটিয়ে দিতে হবে বাকি বকেয়া ডিএ-ও। নাহলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে রাজ্য সরকারের কর্মীদের বেতন বৈষম্য কিছুতেই কমবে না।

[ফাঁস ‘ভুতুড়ে’ বেগুনকোদরের রহস্য, সামনে এল ভয়ঙ্কর চক্রান্ত]

The post সরকারি কর্মীদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই বাড়বে বেতন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার