shono
Advertisement

জঙ্গলমহলে অস্ত্রভাণ্ডার, শালবনির জঙ্গল থেকে উদ্ধার গুলি ভরতি কন্টেনার

কোথা এল এত গুলি? The post জঙ্গলমহলে অস্ত্রভাণ্ডার, শালবনির জঙ্গল থেকে উদ্ধার গুলি ভরতি কন্টেনার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:27 AM Aug 03, 2018Updated: 12:28 PM Aug 03, 2018

সম্যক খান, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের শালবনির জঙ্গলে অস্ত্রভাণ্ডারের হদিশ মিলল৷ বিপুল পরিমাণ গুলি কন্টেনারে ভরে মাটির নিচে পোঁতা ছিল৷ শুক্রবার সকালে কদমাশোল গ্রাম লাগোয়া জঙ্গল থেকে কন্টেনারটি  উদ্ধার করল পুলিশ৷ কিন্তু, জঙ্গলে এত গুলি এল কোথা থেকে?  তদন্তে শালবনি থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তে অনুমান, গভীর জঙ্গলে কন্টেনারটি পুঁতে রেখেছিল মাওবাদীরা৷

Advertisement

[হুগলিতে বিজেপি নেত্রীর শ্লীলতাহানি, কাঠগড়ায় খোদ জেলা সভাপতি]

জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুর৷ শালবনি, লালগড়-সহ বিভিন্ন এলাকায় একসময়ে মাওবাদীদের বাড়বাড়ন্তে ঘুম উড়েছিল প্রশাসনের৷ গভীর জঙ্গলে লুকিয়ে থাকত ‘বনপার্টি’র সদস্যরা৷ কম রক্ত ঝরেনি জঙ্গলমহলে৷ মাওবাদীদের হাতে খুন  হয়েছেন বহু নিরীহ গ্রামবাসী৷ রেহাই পাননি রাজনৈতিক নেতারাও৷ এখনও খোঁজ নেই অনেকের৷ রাজ্যে পালাবদলের পর পশ্চিম মেদিনীপুরে বুড়িশোলের জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান মাওবাদীদের শীর্ষনেতা কিষেণজি৷ শান্তি ফিরেছে জঙ্গলমহলে৷ উন্নয়নে ছোঁয়ায় নতুন জীবন পেয়েছেন স্থানীয় বাসিন্দারা৷ কিন্তু, জঙ্গল থেকে মাওবাদীদের স্মৃতি এখনও মুছে যায়নি৷ শুক্রবার সকালে শালবনিতে গভীর জঙ্গল থেকে প্রচুর গুলি উদ্ধার করল পুলিশ৷

শালবনির ভীমপুর থানার প্রত্যন্ত গ্রাম কদমাশোল৷ গ্রামের কাছে গভীর জঙ্গল৷ জঙ্গলটি ‘আনন্দনগর জঙ্গল’  নামে পরিচিত৷ গোপনসূত্রে খবর পেয়ে জঙ্গলে অভিযান চালায় পুলিশ৷ শুক্রবার সকালে ইনসাস, এলএলআর-সহ বিভিন্ন বন্দুকের গুলি উদ্ধার হয়৷ তদন্তকারীরা জানিয়েছেন, গুলিভরতি একটি কন্টেনার মাটির নিচে পোঁতা ছিল৷ প্রাথমিক তদন্তে অনুমান, মাওবাদীরা সম্ভবত কন্টেনারটি মাটির নিচে পুঁতে রেখেছিল৷

[ উড়ানে বিমানসেবিকার সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখলেন মহিলা, তারপর…]

The post জঙ্গলমহলে অস্ত্রভাণ্ডার, শালবনির জঙ্গল থেকে উদ্ধার গুলি ভরতি কন্টেনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement