shono
Advertisement

অন্যত্র অনুষ্ঠান করেও লাভ হল না, প্রশাসনের উদ্যোগে বিয়ে বন্ধ নাবালিকার

বাগদার সন্তোষা কলোনি এলাকার ঘটনা। The post অন্যত্র অনুষ্ঠান করেও লাভ হল না, প্রশাসনের উদ্যোগে বিয়ে বন্ধ নাবালিকার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:14 PM Dec 02, 2018Updated: 07:14 PM Dec 02, 2018

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: পাত্রের দাদুর বাড়িতে এক নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সে খবর পৌঁছায় বনগাঁর মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায়ের কাছে। এর পরই বাগদা থানার পুলিশ, ব্লক প্রশাসনের কর্তারা এবং বনগাঁ মহকুমা আইনি পরিষেবা কমিটির প্যারালিগাল ভলান্টিয়াররা ঘটনাস্থলে পৌঁছে বিয়ে বন্ধ করেন ৷ রবিবার দুপুরে বাগদার সন্তোষা কলোনি এলাকার ঘটনা। পাত্রীর বাবা অসীম ভক্ত পুলিশ প্রশাসন ও আইনি পরিষেবা কমিটির কাছে লিখিত মুচলেকা দিয়ে জানিয়েছেন, “মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি তার বিয়ে দেব না৷ এবং এই অঙ্গীকার অমান্য করলে আইনত শাস্তিমুলক ব্যবস্থার সম্মুখীন হতে বাধ্য থাকব।”

Advertisement

[আবগারি দপ্তরের খামতির সুযোগে শিল্পাঞ্চলে জমজমাট বেআইনি মদের কারবার]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিন্দ্রানি এলাকার বাসিন্দা লিমা ভক্ত নামে ওই নাবালিকার বয়স ১৭ বছর ২ মাস ১৩ দিন। স্থানীয় খয়রামারি এলাকার বাসিন্দা জয়ন্ত বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। পাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন হলে প্রতিবেশীরা পুলিশ প্রশাসনকে জানিয়ে বিয়ে বন্ধ করে দিতে পারে। তাই পরিবারের পক্ষ থেকে জয়ন্ত বিশ্বাস এর দাদু স্থানীয় সন্তোষা কলোনির বাসিন্দা সঞ্জয় মাঝির বাড়িতে বিয়ের আয়োজন করেছিলেন৷ কিন্তু শেষ রক্ষা হল না স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সেই খবর পৌছে যায় প্রশাসনের কাছে। বাগদা থানার আইসি অসীম পাল বলেন” গোপনে যাতে আর ওই নাবালিকার বিয়ে না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। মহকুমা শাসক কাকলি মুখোপাধ্যায় বলেন,”ওই এলাকায় কিছুদিন আগে একটি মোবাইল স্বাস্থ্যপরিষেবা শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই শিবিরে উপভোক্তাদের কাছ থেকে এ দিন নাবালিকা বিয়ের খবর পেয়েছিলাম।”

[সৌদিতে দুর্ঘটনায় বাঙালি যুবকের মৃত্যু, শোকের ছায়া গোপালনগরে]

The post অন্যত্র অনুষ্ঠান করেও লাভ হল না, প্রশাসনের উদ্যোগে বিয়ে বন্ধ নাবালিকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার