shono
Advertisement

দুর্গাপুরের নিউ টাউনশিপে মধুচক্রে হানা, গ্রেপ্তার চার

এলাকায় ছড়ায় উত্তেজনা। The post দুর্গাপুরের নিউ টাউনশিপে মধুচক্রে হানা, গ্রেপ্তার চার appeared first on Sangbad Pratidin.
Posted: 11:05 AM Nov 11, 2017Updated: 05:35 AM Nov 11, 2017

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ভাড়া ঘরে মধুচক্র চালানোর অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল ভাড়াটিয়া-সহ চার মক্ষীরানিকে৷ তাদের পুরুষ সঙ্গীরা পলাতক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বিধাননগরের কো-অপারেটিভ মোড়ের একটি ঘরে দীর্ঘদিন ধরেই মধুচক্র চালানোর অভিযোগ তুলেছিল স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে ফের আসর বসতেই বাসিন্দারা খবর দেয় পুলিশকে। তড়িঘড়ি আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি-১ বিমল মণ্ডলের নেতৃত্বে এনটিএস থানার পুলিশ হানা দেয় সেই ঘরে। রাত এগারোটা নাগাদ আচমকা হানায় ধরা পড়ে যায় তিন মক্ষীরানি-সহ বাড়ির ভাড়াটিয়াও। তাদের পুরুষ সঙ্গীরা পালিয়ে গিয়েছে বলে পুলিশের দাবি।

Advertisement

[বারণ না শুনে যোগ শেখানোর ফল, মুসলিম শিক্ষিকার বাড়িতে হামলা]

জানা গিয়েছে, এই বাড়ির আসল মালিক দুর্গাপুর ইস্পাত নগরীর এক ব্যক্তি। বছর খানেক আগে স্থানীয় এক দম্পতিকে বাড়িটি ভাড়া দেন তিনি। ধৃত মহিলাদের মধ্যে একজন দুর্গাপুর ইস্পাত নগরীর ও দুই জন পাণ্ডবেশ্বর ও বাঁকুড়ার বাসিন্দা বলে পুলিশের অনুমান। ধৃতদের শুক্রবার দুর্গাপুর আদালতে তোলা হলে আদালত ভাড়াটিয়া মহিলাকে তিনদিনের পুলিশি হেপাজত ও বাকি তিনজনকে চার দিনের জেল হেপাজতের নির্দেশ দেয়। দুর্গাপুরের বিধাননগর, সিটিসেন্টার প্রভৃতি উচ্চবিত্ত এলাকায় এই মধুচক্রের আসর বাড়ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি-১ অভিষেক মোদি জানান, “কোথাও মধুচক্র চলছে বলে অভিযোগ পেলেই পুলিশ হানা দেয়। এক্ষেত্রেও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই হানা দিয়েছে পুলিশ। তদন্ত করে দেখা হবে এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত৷”

[বিশ্ববাংলা পশ্চিমবঙ্গ সরকারেরই, অভিযোগ খারিজ করলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব]

প্রসঙ্গত, দুর্গাপুরের সিটিসেন্টারের বিধাননগরে গজিয়ে ওঠা কয়েকটি বিউটি পার্লার ও স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। সেই সূত্রে মাসছয়েক আগে পুলিশ ও নগর নিগমের কর্তারা যৌথভাবে হানা দেয় সেইসব পার্লারে। সেসময়ে হাতেনাতে ধরা পড়ে বেশ কয়েকজন মহিলা ও পুরুষ। প্রশাসনের তরফে জানানো হয়, বাসিন্দাদের অভিযোগ মিললেই ফের এই ধরণের অভিযান চালানো হবে।

[গাড়িতে লিফট দেওয়ার নামে পরিত্যক্ত কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ মহিলাকে]

The post দুর্গাপুরের নিউ টাউনশিপে মধুচক্রে হানা, গ্রেপ্তার চার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার