shono
Advertisement
Shantipur

জলপাইগুড়ির পর শান্তিপুর, ফের পার্টি অফিসে মহিলাকে ধর্ষণ বিজেপি নেতার! তৃণমূলের কটাক্ষ 'উত্তরপ্রদেশ মডেল'

শান্তিপুর থানায় এফআইআর করেছেন নির্যাতিতা।
Published By: Tiyasha SarkarPosted: 04:12 PM Mar 04, 2026Updated: 04:39 PM Mar 04, 2026

বিজেপির পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় বিজেপির জেলা বিজেপির সহ- সভাপতি। জলপাইগুড়ির পর এবার ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর। ইতিমধ্যেই এ বিষয়ে শান্তিপুর থানায় এফআইআর করেছেন নির্যাতিতা। সোশাল মিডিয়ায় এ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, "এখনই বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশ মডেল ফলো করা শুরু করেছে।"

Advertisement

জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুরের বাসিন্দা ওই বধূ। চাঁদা সংক্রান্ত কোনও কারণে নাকি তাঁকে ডাকা হয়েছিল স্থানীয় বিজেপির পার্টি অফিসে। প্রথমে পিছন থেকে জাপটে ধরা হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে যান মহিলা। নির্যাতিতার অভিযোগ দুজনের বিরুদ্ধে। তাঁদের মধ্যে একজন জেলা বিজেপির সহ-সভাপতি। ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি।

চাঁদা সংক্রান্ত কোনও কারণে নাকি বধূকে ডাকা হয়েছিল স্থানীয় বিজেপির পার্টি অফিসে। প্রথমে পিছন থেকে জাপটে ধরা হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে প্রাণ নিয়ে সেখান থেকে বেরিয়ে যান মহিলা।

গোটা ঘটনার নিন্দায় সরব তৃণমূল। সোশাল মিডিয়ায় এবিষয়ে সোচ্চার হয়েছেন তৃণমূলের রাজ্যের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, 'নদিয়ার শান্তিপুরে এক মহিলাকে নিজেদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর এবং ধর্ষণের ভয়ংকর অভিযোগ উঠেছে জেলা বিজেপির এক সহ-সভাপতির বিরুদ্ধে। সেই মহিলা শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এখনই বিজেপির পার্টি অফিসগুলো উত্তরপ্রদেশ মডেল ফলো করা শুরু করেছে? ৭৭ আসন পেয়েই যাদের এই দুঃসাহস, তারা ১৭৭ করার ডাক দিচ্ছে..!! পরিণতি অনুমেয়!'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement