shono
Advertisement
Howrah Shooting

হাওড়ায় শুটআউট! মদ ও জুয়ার আসরে গুলিবিদ্ধ যুবক, আটক ১

কী কারণে এই গুলি? জুয়ার আসরে বখরা নিয়ে বিবাদ নাকি অন্য কিছু?
Published By: Tiyasha SarkarPosted: 11:11 AM Aug 05, 2026Updated: 01:31 PM Aug 05, 2026

ফের হাওড়ায় (Howrah) চলল গুলি। মঙ্গলবার রাতে মদ ও জুয়ার আসরে এক যুবককে লক্ষ্য গুলি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে চিকিৎসা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার লিলুয়ায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম নিমাই মাঝি। অপরাধমূলক কাজের অভিযোগ তাঁর বিরুদ্ধে দীর্ঘদিনের। বুধবার রাতে লিলুয়ার বার্মা কলোনিতে বসেছিল মদ ও জুয়ার আসর। নিমাইয়ের সঙ্গে ছিল তাঁর শাগরেদরা। অভিযোগ, সেই আসরেই চলে গুলি। নিমাইকে লক্ষ্য গুলি চালায় তাঁরই এক শাগরেদ। গুলি লাগে নিমাইয়ের বাম কাঁধে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন যুবক।

কিন্তু কী কারণে এই গুলি? জুয়ার আসরে বখরা নিয়ে বিবাদ নাকি অন্য কিছু? তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই গুলি কাণ্ডে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলেই ঘটনার রহস্যভেদ করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। গুলিবিদ্ধের শারীরিক অবস্থার উন্নতি হলে কথা বলা হবে তাঁর সঙ্গেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement