এতদিন আড়ালে থাকা বিশিষ্ট বঙ্গসন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান প্রচারের পাদপ্রদীপে আনার কাজটি চলছে বিজেপি জমানায়। সোমবার, তাঁর ১২৫ তম জন্মদিন মহাসমারোহে পালিত হয়েছে। কলকাতার ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির তৈরির কাজ শুরু হয়েছে। আজ তার শিলান্যাস করে গেলেন অমিত শাহ। কলকাতার আগেই অবশ্য বীরভূমে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতার মূর্তি উন্মোচন ও রাস্তার নামকরণ হয়ে গেল। রামপুরহাট পাঁচমাথা মোড়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপন করেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। পরে মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তার নতুন নাম ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে 'দুমকা রোড' নামে পরিচিত এই রাস্তার নতুন নামকরণ করা হয় 'ড. শ্যামাপ্রসাদ মুখার্জী রোড'। ইতিমধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ছ'টি নামফলক ও কাট-আউট বসানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই রাস্তার সঙ্গে ১৪ নম্বর জাতীয় সড়কের সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনার কথাও জানান বিধায়ক ধ্রুব সাহা।
রামপুরহাট পাঁচমাথা মোড়ে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপন করেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।
রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তার নতুন নাম ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে 'দুমকা রোড' নামে পরিচিত এই রাস্তার নতুন নামকরণ করা হয় 'ড. শ্যামাপ্রসাদ মুখার্জী রোড'। ইতিমধ্যেই রাস্তার বিভিন্ন স্থানে ছ'টি নামফলক ও কাট-আউট বসানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই রাস্তার সঙ্গে ১৪ নম্বর জাতীয় সড়কের সরাসরি সংযোগ স্থাপনের পরিকল্পনার কথাও জানান বিধায়ক ধ্রুব সাহা। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে সম্মান জানানো হয়েছে, তেমনি শহরের যোগাযোগ ব্যবস্থারও আরও উন্নয়ন হবে।
রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ রাস্তার নতুন নামকরণ হল, নিজস্ব ছবি
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে, রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগত, রামপুরহাট টাউন বিজেপির সভাপতি অর্পণ নাগ-সহ বিজেপির একাধিক নেতা, জনপ্রতিনিধি ও কর্মী-সমর্থক। গোটা অনুষ্ঠান ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, দেশপ্রেম ও জাতীয় জীবনে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বক্তারা। জন্মজয়ন্তী উপলক্ষে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বহু বাসিন্দাও।
