shono
Advertisement

Breaking News

উড়ানে বিমানসেবিকার সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখলেন মহিলা, তারপর…

OMG! The post উড়ানে বিমানসেবিকার সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখলেন মহিলা, তারপর… appeared first on Sangbad Pratidin.
Posted: 08:51 AM Aug 03, 2018Updated: 10:08 AM Aug 03, 2018

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: স্ত্রী বিমানসেবিকা৷ আর বেঙ্গালুরু থেকে দিল্লি যাওয়ার উড়ানেই অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হলেন স্বামী! ফলে যা হওয়ার, তাই হল৷ স্বামীকে হাতেনাতে ধরে ফেললেন ওই মহিলা৷ প্রমাণস্বরূপ অন্য মহিলার সঙ্গে স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি আবার ছড়িয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়৷ বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা৷ তাঁর অভিযোগ, আলোচনার জন্য শিলিগুড়িতে ডেকে পাঠিয়ে মারধর করেছেন শ্বশুরবাড়ির লোকেরা৷

Advertisement

[ স্কুলে বসেই মদ্যপান, শাস্তির মুখে নবম শ্রেণির পাঁচ ছাত্রী]

মণীষা গুরুংয়ের বাপের বাড়ি কালিম্পিংয়ে৷ ২০১১ সালে বিয়ে করেন তিনি৷ মণীষার স্বামী মণীশ ইয়নজন দার্জিলিংয়ের বাসিন্দা৷ শিলিগুড়ির মাটিগাড়ায় থাকেন ওই দম্পতি৷ ছেলের বয়স চার বছর৷ ২০১৬ সালে বিমানসেবিকার চাকরি নিয়ে বেঙ্গালুরু চলে যান মণীষা৷ ছুটিতে স্বামীর কাছে আসতেন৷ শ্বশুরবাড়িতে টাকাও পাঠাতেন৷ এদিকে দিল্লিতে এক বেসরকারি সংস্থায় চাকরি পান মণীশ৷ রাজধানীতে একাই থাকতে শুরু করেন তিনি৷ স্ত্রীর মাধ্যমে এক বিমানসেবিকার সঙ্গে আলাপ হয় মণীশের৷ তাঁর স্ত্রী মণীষা গুরুংয়ের অভিযোগ, ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে দু’জনের৷ এমনকী, দিল্লিতে ওই বিমানসেবিকার সঙ্গে একই বাড়িতে থাকতেন মণীশ৷ দিন দুয়েক আগে আগাম না জানিয়ে বেঙ্গালুরু থেকে বিমানে দিল্লিতে স্বামীর কাছে যাচ্ছিলেন মণীষা৷ তাঁর অভিযোগ, বিমানে ওই বিমানসেবিকার সঙ্গে মণীশকে আপত্তিকর অবস্থায় দেখেন তিনি৷ মোবাইলে দু’জনের ছবি তোলেন ওই মহিলা৷ এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে দেন তিনি৷ শোরগোল পড়ে যায়৷ ওই বিমানসেবিকার অভিযোগ, স্বামীর সঙ্গে তাঁর সমস্যা মেটানোর জন্য মাটিগাড়ায় দুর্গামন্দির এলাকায় সালিশি সভা বসান শ্বশুরবাড়ির লোকেরা৷ কিন্তু সমাধানসূত্র মেলেনি৷ উলটে মনীষা গুরুংকে মারধর করা হয় বলে অভিযোগ৷ বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়া থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মণীষা গুরুং৷ শিলিগুড়ির সহকারী পুলিশ কমিশনার (পশ্চিম)প্রণব শিকদার বলেন,  ‘বিমানসেবিকার অভিযোগ মিলেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।‘

[‘ভাগীরথীতে তলিয়ে যাব না তো?’ প্রমাদ গুনছেন নদিয়ার ৭ গ্রামের বাসিন্দারা]

The post উড়ানে বিমানসেবিকার সঙ্গে স্বামীকে আপত্তিকর অবস্থায় দেখলেন মহিলা, তারপর… appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement