shono
Advertisement

ফের ডেঙ্গুর করাল থাবা, প্রাণ গেল শিলিগুড়ির যুবকের

যুবকের প্রাণহানিতে বাড়ছে উদ্বেগ।
Posted: 03:11 PM Nov 08, 2023Updated: 04:32 PM Nov 08, 2023

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: ফের ডেঙ্গুর করাল থাবা। মশাবাহিত রোগে প্রাণ গেল এক যুবকের। শিলিগুড়ির বাসিন্দার মৃত্যুতে বাড়ছে উদ্বেগ।

Advertisement

দিন চারেক আগে থেকেই অসুস্থ হয়ে পড়েন বাপ্পা রায়। পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত। শিলিগুড়ির ২৩ নং ওয়ার্ডের ডাবগ্রামের বাসিন্দা তিনি। বাড়ির অদূরেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বুধবার সকালে ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। দার্জিলিংয়ে এই প্রথম ডেঙ্গুর বলি হলেন ওই যুবক।

[আরও পড়ুন: বাঁকুড়ার TMC বিধায়কের দপ্তর, মদের দোকান ও চালকলে আয়কর হানা, চলছে তল্লাশি]

জুলাই থেকেই রাজ্যে ডেঙ্গু সংক্রমণ ক্রমশ বাড়ছে, তবে পুজোর পরে যেন লাগামছাড়া সংক্রমণ শুরু হয়েছে। আট থেকে আশি প্রায় সবাই আক্রান্ত। প্রায় সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি। কলকাতা বাদে ১০২টি পুর ক্লিনিকে রোজ লম্বা লাইন। যাঁদের রক্ত পরীক্ষা হচ্ছে অর্ধেকের বেশি মশাবাহিত রোগে কাহিল। রোগী ভর্তি কমেনি। উলটে গত সাত দিনে ব‌্যাপকহারে রোগীর সংখ‌্যা বেড়েছে জেলা হাসপাতালগুলিতে। ন‌্যাশন‌াল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সাম্প্রতিক তথ‌্য থেকেই স্পষ্ট ডেঙ্গু (Dengue) সংক্রমণে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ।

[আরও পড়ুন: শিশিরের সম্পত্তি বৃদ্ধিতে সারদা যোগ! তদন্ত চেয়ে মোদি-শাহ-ইডি-সিবিআইকে চিঠি কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার