shono
Advertisement
Sayoni Chakraborty

সম্পর্কের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত! না ফেরার দেশে 'সুন্দরীর দিদি' ভ্লগার সায়নী

পরিবার সূত্রে খবর, ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গেলেও আদতে ভালো ছিলেন না সায়নী। সম্পর্কের টানাপোড়েনে মানসিক অবসাদে ভুগছিলেন। আর সে কারণেই নাকি চরম সিদ্ধান্ত। আত্মহননের পথ বেছে নেন সায়নী।
Published By: Sayani SenPosted: 09:09 AM May 29, 2026Updated: 09:31 AM May 29, 2026

সারাক্ষণ মুখে লেগে থাকত চওড়া হাসি। আশেপাশে ঘোরাফেরা করত তাঁর পোষ্য 'সুন্দরী'। তাকে নিয়েই দিনযাপন। যা দেখে মুগ্ধ হতেন লক্ষাধিক অনুরাগী। আচমকাই যেন সব শেষ। বিনা মেঘে বজ্রপাতের মতো একটি দুঃসংবাদ। জানা গিয়েছে, না ফেরার দেশে 'সুন্দরীর দিদি' জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তী। মনখারাপ তাঁর অনুরাগীদের। আত্মার শান্তিকামনায় শোকাতুর অনুরাগীরা।

Advertisement

সম্প্রতি স্নাতক হন সায়নী। সোশাল মিডিয়ায় সাফল্যের কথা ভাগও করে নেন অনুরাগীদের সঙ্গে। একদিন আগেও সোশাল মিডিয়ায় হাসিমুখে দেখা গিয়েছে তাঁকে। তবে আচমকা কী হল সায়নীর? পরিবার সূত্রে খবর, ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গেলেও আদতে ভালো ছিলেন না সায়নী। বেশ কয়েকদিন ধরেই নাকি সম্পর্কের টানাপোড়েনে ভুগছিলেন। মানসিক অবসাদে ছিলেন। আর সে কারণেই আচমকা এমন চরম সিদ্ধান্ত। আত্মহননের পথ বেছে নেন সায়নী। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পোষ্য 'সুন্দরী'র সঙ্গে ভ্লগার সায়নী। ছবি: ফেসবুক

সোশাল মিডিয়ায় সায়নীর সঙ্গে দেখা যেত তাঁর মা মলি চক্রবর্তীকেও। দু'জনের আলাদা আলাদা পেজও রয়েছে। সেখানেই পোষ্য 'সুন্দরী'র সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ভিডিও শেয়ার করতেন তাঁরা। বৃহস্পতিবার সকালেও মা মলি চক্রবর্তীর পেজ থেকে ভিডিও শেয়ার করা হয়। সেই সময় পর্যন্ত সম্ভবত সব কিছু ঠিকঠাকই ছিল। তবে তারপরই সব শেষ। যদিও সায়নীর চরম সিদ্ধান্ত প্রসঙ্গে মলি চক্রবর্তী সোশাল মিডিয়ায় এখনও পর্যন্ত কিছুই জানাননি।

অনেকটা এগিয়ে গেলেও মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা এখনও বেশ উদাসীন। মানসিক অবসাদে একের পর এক আত্মহননের ঘটনা বোধহয় সে প্রমাণই দেয়। গত বুধবার জনপ্রিয় পরিচালক অনীক দত্তের আত্মহননের নেপথ্যেও মানসিক অবসাদই দায়ী বলে মনে করা হচ্ছে। শোনা গিয়েছে, দীর্ঘদিন ধরে নাকি চিকিৎসাও করাচ্ছিলেন তিনি। অনীক দত্তের প্রয়াণের শোক সামলে উঠতে না উঠতেই ফের জনপ্রিয় ভ্লগারের মৃত্যু। তার নেপথ্যেও মানসিক অবসাদ বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement