shono
Advertisement

জনবহুল এলাকায় করোনা চিকিৎসা নয়, স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ির প্রধাননগর

চিকিৎসক অভিজিৎ চৌধুরির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। The post জনবহুল এলাকায় করোনা চিকিৎসা নয়, স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ির প্রধাননগর appeared first on Sangbad Pratidin.
Posted: 01:32 PM Apr 10, 2020Updated: 01:51 PM Apr 10, 2020

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: এলাকার নার্সিংহোমে করা যাবে না করোনার চিকিৎসা, এই দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ির প্রধাননগরের মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক সংলগ্ন এলাকা। স্থানীয়দের দাবি, এভাবে ঘনবসতিপূর্ণ ওই এলাকায় অনায়াসেই ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। সেই দাবিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্তের বিরোধিতা করে ওই বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। পরে রাজ্য সরকারের করোনা মোকাবিলায় গঠিত বিশেষ টাস্ক ফোর্সের সদস্য তথা চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

Advertisement

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড-সহ নেপাল, ভুটান এবং বাংলাদেশ থেকেও প্রচুর রোগী চিকিৎসার জন্য যান। শুধুমাত্র করোনার জন্য ওই হাসপাতালকে ব্যবহার করলে অন্যান্য রোগের চিকিৎসা বন্ধ করতে হবে। তা না হলে অন্যান্য রোগীরাও সংক্রামিত হওয়ার আশঙ্কা বাড়তে পারে। মূলত সেজন্যই স্বাস্থ্যদপ্তর সিদ্ধান্ত নেয় শুক্রবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার চিকিৎসা হবে না। পরিবর্তে প্রধাননগরের মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক এবং মাটিগাড়ার চ্যাং নার্সিংহোমকে শুধুমাত্র করোনার চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় একথা জানান রাজ্য সরকারের করোনা মোকাবিলায় গঠিত বিশেষ টাস্ক ফোর্সের সদস্য তথা চিকিৎসক অভিজিৎ চৌধুরি।

[আরও পড়ুুন: লকডাউন অগ্রাহ্য করে অ্যাম্বুল্যান্সে দেদার বিদেশি মদ পাচার, নাকা তল্লাশিতে গ্রেপ্তার ৩]

শুক্রবার সকালে সেকথা জানাজানি হয়। তারপরই মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক এর সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের সঙ্গে বিক্ষোভে শামিল হন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রাম ভজন মাহাত এবং স্নিগ্ধা হাজরা। তাঁদের দাবি, ঘন জনবসতিপূর্ণ এলাকা প্রধাননগর। তাই ওই এলাকার নার্সিংহোমটিকে কোনওভাবেই করোনার চিকিৎসায় ব্যবহার করতে দেওয়া হবে না। এই দাবিতেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ওই বেসরকারি হাসপাতাল চত্বর।

বিক্ষোভের খবর পৌঁছয় রাজ্য সরকারের করোনা মোকাবিলায় গঠিত বিশেষ টাস্ক ফোর্সের সদস্য তথা চিকিৎসক অভিজিৎ চৌধুরি ও গোপাল কৃষ্ণ ঢালির কাছে। তড়িঘড়ি ঘটনাস্থলে যান তাঁরা। রাজ্য সরকার এবং প্রশাসনের কাছে তাঁদের দাবি জানাবেন বলেই বিক্ষোভকারীদের আশ্বাস দেন অভিজিৎ চৌধুরি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: লকডাউনের মাঝে কুষ্ঠ আক্রান্তদের খাবার বিলি, মানবিকতার নজির গড়লেন বিচারক]

The post জনবহুল এলাকায় করোনা চিকিৎসা নয়, স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত শিলিগুড়ির প্রধাননগর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement