shono
Advertisement

Breaking News

Calcutta HC

আপাতত বিরোধী দলনেতা ঋতব্রতই, মামলা ফিরল সিঙ্গল বেঞ্চে, আর কী বলল হাই কোর্ট?

তবে ২ মাসের মধ্যে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে। তারপরই চূড়ান্ত হবে স্থায়ী বিরোধী দলনেতার আসন কে পাবেন তা। 
Published By: Tiyasha SarkarPosted: 04:47 PM Aug 18, 2026Updated: 11:03 AM Aug 19, 2026

বিরোধী দলনেতা মামলায় হাই কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল।  এদিন আদালতের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুয়ায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকবেন 'আসল তৃণমূলে'র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে ২ মাসের মধ্যে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে। তারপরই চূড়ান্ত হবে স্থায়ী বিরোধী দলনেতার আসন কে পাবেন তা। তবে স্পিকারের সিদ্ধান্ত যে 'অস্থায়ী' তাও উল্লেখ করা হয়েছে আদালতের তরফে।

Advertisement

আগামী ২ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে সিঙ্গল বেঞ্চকে। ততদিন অর্থাৎ আগামী ২ মাস বিরোধী দলনেতার পদে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদল হতেই পারে। পাশাপাশি এদিন আদালতের তরফে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, স্পিকারের সিদ্ধান্ত অস্থায়ী।

বিরোধী দলনেতা কে, তা নিয়ে কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের দড়ি টানাটানি চলছে সরকার গঠনের পর থেকে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু সংখ্যাধিক্যের ভিত্তিতে ঋতব্রতর নামে সিলমোহর দিতেই ঘটনার জল গড়ায় আদালতে। এর বিরোধিতায় হাই কোর্টে মামলা করেন কালীঘাট তৃণমূলের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। হাই কোর্টে মামলার শুনানি চলাকালীন ঋতব্রত শিবির ও স্পিকারকে বেশকিছু প্রশ্নের মুখে পড়তে হয়। কেন তৃণমূলের বহিষ্কৃত হওয়া সত্ত্বেও ঋতব্রতদের গুরুত্ব দেওয়া হল? কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায়দের প্রথম চিঠি অগ্রাহ্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের চিঠিতেই সিলমোহর পড়ল? এসব প্রশ্ন ওঠে। মঙ্গলবার সেই মামলা ওঠে বিচারপতি শম্পা সরকার ও অজয়কুমার গুপ্তার এজলাসে। মামলাটি ফেরত পাঠানো হল সিঙ্গল বেঞ্চে। 

পাশাপাশি এদিন আদালতের তরফে বলা হয়েছে, আগামী ২ মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে সিঙ্গল বেঞ্চকে। ততদিন অর্থাৎ আগামী ২ মাস বিরোধী দলনেতার পদে থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। তবে পরবর্তীতে সিদ্ধান্ত বদল হতেই পারে। পাশাপাশি এদিন আদালতের তরফে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে, স্পিকারের সিদ্ধান্ত অস্থায়ী। ঘটনার জল যেদিকে গড়াচ্ছে তাতে মনে করা হচ্ছে, এবার এই বিরোধী দলনেতা মামলা যেতে পারে শীর্ষ আদালতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement