shono
Advertisement
Rabindra Bharati University

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা

৯ মে শুভেন্দু অধিকারীর ঠিক পাশেই দেখা গিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তীকে। সূত্রের খবর, এক মাস কাটার আগেই পদ থেকে ইস্তফা দিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
Published By: Arpita MondalPosted: 07:12 PM Jun 05, 2026Updated: 07:12 PM Jun 05, 2026

গত ৯ মে, রবীন্দ্র জয়ন্তীর দিনই বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ব্রিগেড থেকে সোজা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়েছিলেন তিনি। সেদিনই শুভেন্দু অধিকারীর ঠিক পাশেই দেখা গিয়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তীকে। সূত্রের খবর, এক মাস পেরোতেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

Advertisement

গত বছর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক সোনালী চক্রবর্তীর নামের সুপারিশ পাঠিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সুপারিশ প্রথমে অনুমতি দেননি তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর সপক্ষে রাজ্যপালের যুক্তি ছিল, সোনালি চক্রবর্তী অন্য বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে রয়েছেন। তাই তাঁকে রবীন্দ্র ভারতীর উপাচার্য পদে নিয়োগ করা যাবে না বলে জানিয়েছিলেন রাজ্যপাল। সে সময় সোনালী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন।

দীর্ঘ টালবাহানা কাটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে গত আগস্টে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আমলা আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালী চক্রবর্তী। সরকারি পালাবদলের পর সেই পদ ছাড়লেন তিনি। জানা গিয়েছে, রাজ্যপাল আরএন রবির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement