shono
Advertisement

নম্বরের টোপে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক, নির্যাতিতাকে স্কুলে ঢুকতে বাধা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটল জট। The post নম্বরের টোপে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক, নির্যাতিতাকে স্কুলে ঢুকতে বাধা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:43 PM Nov 09, 2017Updated: 03:23 PM Sep 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নম্বরের টোপ দিয়ে একাধিকবার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। উলটে অভিযুক্ত পার্শ্বশিক্ষকের পাশে দাঁড়াল স্কুল কর্তৃপক্ষ। কম উপস্থিতি দেখিয়ে বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হল না ছাত্রীকে। থানায় অভিযোগ জানিয়েও সুরাহা পায়নি নির্যাতিতা। শেষ পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের হস্তক্ষেপে নবম শ্রেণির ছাত্রীর পরীক্ষায় বসার ব্যবস্থা হয়। সোনারপুরের চম্পাহাটির এই ঘটনায় স্কুলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement

[মুকুল রায়ের নাম করে হুমকি, ফের অভিযোগ নম্রতার]

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোন করেন। ছাত্রীকে পরীক্ষায় বসার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। নিগৃহীতার পরিবারের বক্তব্য পরীক্ষায় কম নম্বর পেয়েছিল ছাত্রীটি। এই অবস্থায় পার্শ্বশিক্ষক বাবুল বরণ ঘোষ তাকে নিজের বাড়িতে ডাকে। ওই শিক্ষক পরামর্শ দিয়েছিল তার কাছে পড়াশোনা করলে পাশ করে যাবে। নম্বর বাড়ানোর টোপ দিয়ে শিক্ষক নবম শ্রেণির ওই ছাত্রীকে বেশ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ। এই নিয়ে সংশ্লিষ্ট স্কুলে জানানো হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীটির পরিবার। কয়েক দিন আগে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। ওই ছাত্রীকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়। জানানো হয় অভিযোগ না তোলা পর্যন্ত স্কুলের দরজা বন্ধ। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষিকা মেয়েটির পরিবারকে জানায় পর্যাপ্ত উপস্থিতি না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলের এমন ফতোয়ায় কার্যত ভেঙে পড়ে পরিবারটি।

[আগেভাগেই নারদ কাণ্ডে ইডি দপ্তরে হাজিরা মুকুল রায়ের]

বিষয়টি জানাজানি হতে হস্তক্ষেপ করে মধ্যশিক্ষা পর্ষদ। ওই ছাত্রীকে পরীক্ষা বসতে দেওয়া নিয়ে স্কুল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে পর্ষদ। পরে প্রধান শিক্ষিকার সঙ্গে ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী। তারপরই জট কাটে। স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার।

The post নম্বরের টোপে ধর্ষণে অভিযুক্ত শিক্ষক, নির্যাতিতাকে স্কুলে ঢুকতে বাধা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার