shono
Advertisement
Suvendu Adhikari

'পদ্মগড়ে' বিশেষ নজর! মুখ্যমন্ত্রী হিসাবে উত্তরবঙ্গে প্রথম সফর শুভেন্দুর, হবে প্রশাসনিক বৈঠক

উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।
Published By: Subhankar PatraPosted: 06:15 PM May 16, 2026Updated: 07:45 PM May 16, 2026

শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর ঘিরে এখন থেকেই তুঙ্গে প্রশাসনিক তৎপরতা।

Advertisement

ছাব্বিশ নির্বাচনের যুদ্ধে উত্তরবঙ্গে পদ্মঝড়ে কার্যত সাফ হয়ে গিয়েছে তৃণমূল। কয়েকটি জেলায় খাতাও খুলতে পারেনি ঘাসফুল শিবির। বিজেপিকে দু'হাত ভরে ভোট দিয়েছে জনসাধারণ। তাই নতুন সরকারের উপর প্রত্যাশার চাপও অনেক। এ দিকে তৃণমূল জামানায় উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। বিজেপি উত্তরবঙ্গকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছে। আইআইটি, এইমস, ক্যানসার হাসপাতালের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেছে। এছাড়াও সামগ্রিক উন্নয়নের বার্তা দিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই নির্বাচনে জেতার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রথম উত্তরবঙ্গ সফর ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তিনি কী বার্তা দেন সেই তাকিয়ে সব মহল।

উত্তরবঙ্গ সফরের পর ২১ তারিখ দুর্গাপুরে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার প্রশাসনকে বৈঠকে বসবেন তিনি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান এই পাঁচ জেলার সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। ৫ জেলাগুলিতে কোন কোন প্রকল্পের কাজ চলছে। সেই প্রকল্পের অবস্থা কেমন। কোন কোন কাজগুলি ধীরগতিতে চলছে। সব কিছু রিপোর্ট আকারে বৈঠকে পেশ করার কথা বলা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement