shono
Advertisement
Suvendu Adhikari

ফলতায় ভোটের আগে জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু, শনিতে 'অভিষেক-গড়ে' বৈঠক

সূত্রের খবর, শনিবার ডায়মন্ড হারবারের পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।
Published By: Sucheta SenguptaPosted: 08:14 PM May 14, 2026Updated: 08:33 PM May 14, 2026

মুখ্যমন্ত্রী হয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, ডায়মন্ড হারবার থেকে জেলা সফর শুরু করছেন শুভেন্দু অধিকারী। ফলতায় ভোটের আগে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবার ডায়মন্ড হারবারে গিয়ে সেখানকার পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। একইসঙ্গে কর্মিসভাও করবেন অর্থাৎ ভোটের প্রচার কর্মসূচি রয়েছে। এনিয়ে জেলাস্তরে তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী দলীয় কর্মিসভা ও প্রশাসনিক বৈঠক - জোড়া কর্মসূচিতে প্রস্তুতিতে স্বভাবতই বাড়তি নজর।

Advertisement

গত ২৯ এপ্রিল, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিন ইভিএম কারচুপি-সহ একাধিক অভিযোগ ওঠায় ওইদিন ফলতার ভোট বাতিল হয়। ২১ মে সেখানে ফের ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৪ মে সেখানে ফলপ্রকাশ। ফলতার ভোটকে সামনে রেখেই জেলা সফর শুরু করছেন শুভেন্দু অধিকারী।মনে করা হচ্ছে, ফলতার নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সেই কারণেই মুখ্যমন্ত্রীর এত তৎপরতা। 

ফলতার নির্বাচন কমিশনের কাছে রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। ছাব্বিশের ভোটে এখানকার ভোটের জন্য বিশেষভাবে পুলিশ পর্যবেক্ষক হিসেবে আনা হয়েছিল উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস অজয় পাল শর্মাকে। তিনি ভোটে দিনভর ঘুরে বেড়িয়েছেন এলাকায়। কিন্তু তা সত্ত্বেও দুটি বুথে ইভিএম কারচুপির অভিযোগ ওঠায় ভোট বাতিল করতে হয়। শোনা যাচ্ছে, আগামী ২১ মে'র ভোটেও দায়িত্বে থাকতে পারেন অজয় পাল শর্মা।শনিবার শুভেন্দু অধিকারীর বৈঠকে কি এসব প্রসঙ্গ উঠবে? তা নিয়ে থাকছে প্রশ্ন। সূত্রের আরও খবর, শনিবার প্রশাসনিক বৈঠক শেষে একটি কর্মিসভাও করবেন শুভেন্দু। তবে কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement