shono
Advertisement
Saokat Molla

শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের

এনআইএ-র আধিকারিকদের হাতে গ্রেপ্তার শওকত মোল্লা। তাঁর গ্রেপ্তারির খবরে উচ্ছ্বসিত ভাঙড়ের মানুষ। শওকতের গ্রেপ্তারির খবরে আনন্দে এলাকায় মিষ্টি বিলি করলেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে যেন অকাল হোলি। আবির খেলা হচ্ছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়।
Published By: Suhrid DasPosted: 02:27 PM Jun 06, 2026Updated: 03:58 PM Jun 06, 2026

এনআইএ-র আধিকারিকদের হাতে গ্রেপ্তার শওকত মোল্লা (Saokat Molla)। তাঁর গ্রেপ্তারির খবরে উচ্ছ্বসিত ভাঙড়ের মানুষ। শওকতের গ্রেপ্তারির খবরে আনন্দে এলাকায় মিষ্টি বিলি করলেন আইএসএফ নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে যেন অকাল হোলি। আবির খেলা হচ্ছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়। তৃণমূল নেতা, এলাকার 'ত্রাস' গ্রেপ্তারিতে উচ্ছ্বসিত আইএসএফ কর্মীদের ডিজে বাজিয়ে নাচতেও দেখা গিয়েছে।

Advertisement

গতকাল, শুক্রবার রাতেই গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তৃণমূল জমানায় এলাকার শেষ কথা শওকত মোল্লা। বাংলায় নির্বাচনের আগে ভাঙড়ের বিস্ফোরণ কাণ্ডে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাই ‘মূল সন্দেহভাজন’। তৃণমূল নেতাকে গ্রেপ্তারের পর, বিস্ফোরণ কাণ্ড তাঁর সঙ্গে কী যোগ তা সবিস্তারে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। শনিবার সকালে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি জারি করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তারির কথা জানাজানি হতেই ভাঙড়-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। আজ, শনিবার সকাল থেকেই আনন্দে মেতেছেন এলাকার আইএসএফ কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে শওকতের নামে 'মাছ চোর' গান বেরিয়েছিল। সেই গান বাজিয়ে, ডিজের সঙ্গে বিভিন্ন জায়গায় নাচতে দেখা যায় আইএসএফ কর্মীদের। 

স্থানীয়দের মধ্যে মিষ্টি বিলি করছেন আরাবুল ইসলাম। নিজস্ব চিত্র

এবার ভোটে হারলেও শওকতের গ্রেপ্তারিতে আর বাড়িতে বসে থাকেননি আরাবুল ইসলাম (Arabul Islam)। মিষ্টি কিনে এলাকার মানুষজনদের নিজে হাতে মিষ্টি বিলি করেছেন তিনি। মুখে প্রশান্তির হাসি। এলাকার মানুষদের কাছে ঘুরে ঘুরে মিষ্টি বিলি করতে দেখা গিয়েছেন তাঁকে। তৃণমূল জমানায় অতীতে ভাঙড়ের শেষকথা ছিলেন এই আরাবুল। পরে উত্থান শওকত মোল্লার। একসময় তৃণমূল আরাবুলকে বহিষ্কারও করে। শওকতের উপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আরাবুল। এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফ যোগদান করে ক্যানিং পূর্ব থেকে আরাবুল প্রার্থী হয়েছেন। এদিন শওকতের গ্রেপ্তারিতে মুখ খুলেছেন আরাবুল। তাঁর কথায়, "শওকত মোল্লাকে (Saokat Molla) এনআইএ গ্রেপ্তার করে একদম ঠিক কাজ করেছে। আমি এই ঘটনায় অত্যন্ত খুশি।"

"শওকত মোল্লার উদ্দেশ্য ছিল নির্বাচনে ভাঙড় ও ক্যানিংয়ে সব বুথ দখলের। ওর নামে অনেকগুলো খুনের অভিযোগ আছে। গ্রেপ্তারি বড় কথা নয়, ভাঙড়ের মানুষের উপর অত্যাচারে শওকত মোল্লার ফাঁসি হওয়া উচিত। ক্যানিং, ভাঙড়ের মানুষদের সঙ্গে কথা বললেই জানা যাবে কতটা ক্ষোভ শওকত মোল্লার বিরুদ্ধে। গণতন্ত্র ছিল না, কখনও ভোট করতে দেয়নি ক্যানিংয়ে।" এদিন সেই কথাও বলেছেন আরাবুল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement