shono
Advertisement

ভোটে জিতে অসমাপ্ত কাজে নজর, বুনিয়াদপুরে রেলপথ সম্প্রসারণে উদ্যোগী নতুন সাংসদ

বহুদিন আগেই থমকে গিয়েছে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজ৷ The post ভোটে জিতে অসমাপ্ত কাজে নজর, বুনিয়াদপুরে রেলপথ সম্প্রসারণে উদ্যোগী নতুন সাংসদ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:39 PM Jun 07, 2019Updated: 04:39 PM Jun 07, 2019

রাজা দাস, বালুরঘাট: দ্রুত কাজ শেষ হওয়ার আশ্বাস ছিল৷ কিন্তু ওই আশ্বাসটুকুই সার৷ বহুদিন আগেই থমকে গিয়েছে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজ৷ উত্তরবঙ্গ তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য এই রেলপথ তৈরির দাবি দীর্ঘদিনের। জিতলে রেলপথের কাজ আবারও শুরু করবেন বলেই ভোটের প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার৷ আর ভোটে জিতে মানুষকে দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণের পথে একধাপ এগোলেন তিনি৷ অসমাপ্ত রেলপথ সম্প্রসারণের কাজ শুরুর উদ্যোগ নিলেন সাংসদ৷

Advertisement

[ আরও পড়ুন: লোকসভা ভোটে হারের জের, জেলা সভাপতির পদ খোয়ালেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ]

দক্ষিণ দিনাজপুর জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভাল নয়৷ উন্নতিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল৷ তার মধ্যে অন্যতম বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেলপথ সম্প্রসারণের কাজ৷ কিন্তু রাজনৈতিক টানাপোড়েনে সেই প্রকল্পের কাজ থমকে গিয়েছে বহুবার। বরাবর দাবির মধ্যে থাকা এই প্রকল্পটির জন্য ২০১৭ সালে বরাদ্দ মেলে। প্রথম পর্যায়ে বরাদ্দ করা প্রায় ১২০ কোটি টাকায় জমি অধিগ্রহণ করার কথা ছিল। পরবর্তীতে লাইন পাতা বা সম্প্রসারণের অন্যান্য কাজ করার কথা ছিল। কিন্তু প্রথম প্রথম উদ্যোগ দেখা গেলেও, পরে একেবারে গতি পায়নি বুনিয়াদপুর-কালিয়াগঞ্জের ১৯ কিলোমিটার রেলপথ সম্প্রসারণের কাজ। ধীরে ধীরে তা থমকে যায়। জেলায় থাকা রেলের বিভিন্ন কমিটি এ নিয়ে অবশ্য নিজের মতো করে আন্দোলন করে। কিন্তু জমি অধিগ্রহণের কাজটি আজও শুরু হয়নি৷

[ আরও পড়ুন: লাগাতার তৃণমূল-বিজেপি সংঘর্ষে থমথমে খেজুরি, অপসারিত ওসি]

লোকসভা নির্বাচনী প্রচারে জেলার রেল পরিষেবার উন্নতি করা হবে বলেই ইস্যু ছিল বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। অবশেষে তিনি নির্বাচিত হতেই জেলার রেল উন্নয়নের উদ্যোগ নিলেন। সাংসদ জানান, ভোটের প্রচারে ইস্যু ছিল রেল উন্নয়ন। সেই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছেন তিনি৷ এই ব্যাপারে তিনি রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশুসুরক্ষা রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরির সঙ্গে কথাও বলেছেন। ইতিমধ্যে রেলকর্তার সঙ্গে কথা বলছেন সাংসদ৷ এছাড়া তিনি বিষয়টি সংসদে উত্থাপন করবেন৷ তবে এই সাধু উদ্যোগেও সাংসদের সক্রিয়তাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। গতবার কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি থাকাকালীন এই কাজগুলি বন্ধ করা হয় বলে দাবি করেছে ঘাসফুল শিবির৷ রাজনৈতিক কচকচানির ঊর্ধ্বে গিয়ে যদিও এলাকার উন্নয়নে গতি আসার কথা ভেবে খুশি স্থানীয়রা৷

The post ভোটে জিতে অসমাপ্ত কাজে নজর, বুনিয়াদপুরে রেলপথ সম্প্রসারণে উদ্যোগী নতুন সাংসদ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement