shono
Advertisement

ভিনরাজ্যে কাজে গিয়ে গৃহকর্ত্রীকে খুন, পুলিশের জালে জলপাইগুড়ির তিন যুবক  

রীতিমতো পরিকল্পনামাফিক খুন। The post ভিনরাজ্যে কাজে গিয়ে গৃহকর্ত্রীকে খুন, পুলিশের জালে জলপাইগুড়ির তিন যুবক   appeared first on Sangbad Pratidin.
Posted: 03:13 PM Feb 01, 2018Updated: 03:28 PM Feb 01, 2018

শান্তনু কর, জলপাইগুড়ি: তামিলনাড়ুর কোয়েম্বাটুরে কাজে গিয়ে গৃহকর্ত্রীকে খুন করে পালিয়ে যায় জলপাইগুড়ি এলাকার তিন যুবক। কিন্তু শেষ রক্ষা হল না! জলপাইগুড়ি থানার সাহায্য নিয়ে তামিলনাড়ু পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করল ওই তিনজনকে।

Advertisement

তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় অন্ডুর থানা এলাকায় ২৫ জানুয়ারি ঘটে এই খুনের ঘটনাটি। রাজা মণি নামে ওই গৃহবধূকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায় অম্লান সাহা, পিন্টু মল্লিক এবং অজয় রায় নামক তিন যুবক। পরে খবর নিয়ে পুলিশ জানতে পারে, ওই তিন জনই জলপাইগুড়ি জেলার টিকিয়াপাড়া থেকে টাইলস কারখানায় কাজ করার জন্য ওই এলাকায় এসেছিল। সেখানে সেই মুহূর্তে মাইল শামিম নামে এক কৃষকের ফার্ম হাউসে টাইলসের কাজ চলছিল। কাজ যখন প্রায় শেষের দিকে তখন বাড়ির মালিক মাইল শামিম টাইলস কারখানাকে দেওয়ার জন্য ব্যাঙ্ক থেকে প্রায় এক লক্ষ টাকা তুলে আনেন। তা জানতে পেরেছিল ওই তিনজন। তাছাড়া ওই বাড়ির গৃহকর্ত্রীর প্রচুর গয়না বাড়িতে রাখা ছিল। তাই কাজ শেষ করে চলে যাওয়ার পর, আবার ২৫ তারিখ গভীর রাতে ফন্দি করে ওই ফার্ম হাউসে ফিরে আসে তিন যুবক। বাড়িতে ঢুকেই বাড়ির মালিক মাইল শামিমের মুখোমুখি হয় তারা। ফন্দিমাফিক তাঁকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে টাকা চুরি করতে যায়। কিন্তু আবার বাঁধা হয়ে দাঁড়ায় মাইল শামিমের স্ত্রী রাজা মণি। তখন বাধ্য হয়ে তাঁকে গলা টিপে খুন করে এরা। তারপর টাকা এবং গয়না হাতিয়ে ২৬ তারিখ ভোর রাতে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

[নিমেষেই সাবাড় পিঁপড়ে, ‘মাংসাশী’ গাছের আতঙ্ক রাজ্যে]

দিনেরবেলা কাজের লোক এসে বাড়িতে ওই অবস্থা দেখে স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই তিন যুবক জলপাইগুড়ি এলাকার কোতয়ালি থানার বাসিন্দা। এরপরই তামিলনাড়ু পুলিশ জলপাইগুড়ির কোতয়ালি থানার সঙ্গে যোগাযোগ করে। খবর নিয়ে জানা যায় ওই তিন অভিযুক্ত নিজেদের বাড়িতেই এসে গা ঢাকা দিয়েছে। অবশেষে গতকাল রাতে কোতয়ালি থানার পুলিশের সাহায্যে তামিলনাড়ু পুলিশ এদের গ্রেপ্তার করে। এদের কাছ থেকে এখনও পর্যন্ত ৩৬ হাজার টাকা এবং প্রচুর সোনার গয়না উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, আরও অনেক সোনা এরা আগেই পাচার করে দিয়েছে। যারা এই সব সোনা কিনেছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

[মোবাইল কানে গাড়ি চালালেই লাইসেন্স বাতিল চালকের]

 

The post ভিনরাজ্যে কাজে গিয়ে গৃহকর্ত্রীকে খুন, পুলিশের জালে জলপাইগুড়ির তিন যুবক   appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার